বিগ বেন্ড অঞ্চলে বর্ডার ওয়াল নির্মাণ ঠেকাতে ২৩০ টেক্সাস জমির মালিকের মামলা
পশ্চিম টেক্সাসের বিগ বেন্ড অঞ্চলে ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ করে বর্ডার ওয়াল নির্মাণের ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা ঠেকাতে ২৩০ জনেরও বেশি জমির মালিক যুক্তরাষ্ট্রের সরকারের বিরুদ্ধে মামলা করেছেন।
পশ্চিম টেক্সাসের বিগ বেন্ড অঞ্চলে ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ করে বর্ডার ওয়াল নির্মাণের ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা ঠেকাতে ২৩০ জনেরও বেশি জমির মালিক যুক্তরাষ্ট্রের সরকারের বিরুদ্ধে মামলা করেছেন।
গত ১৪ সেপ্টেম্বর সোমবার ছয়জন জমির মালিক এবং অলাভজনক সংস্থা কনজার্ভ বিগ বেন্ড ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে এই মামলা দায়ের করে বলে এনপিআর জানিয়েছে। মামলায় বিবাদী করা হয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন, ডিএইচএস সেক্রেটারি মার্কওয়েইন মুলিন এবং সিবিপি কমিশনার রডনি স্কটকে।
মামলায় অভিযোগ করা হয়েছে, ডিএইচএস সেক্রেটারি মুলিন চলতি বছরের ফেব্রুয়ারিতে পরিবেশ ও সাংস্কৃতিক সংরক্ষণ আইন পাশ কাটিয়ে নির্মাণ ত্বরান্বিত করতে ওয়েভার জারি করেছেন। অথচ বিগ বেন্ড সেক্টরে গত পাঁচ বছরে মোট দক্ষিণ-পশ্চিম সীমান্তের মোট আটকের মাত্র দেড় শতাংশেরও কম ঘটনা সংঘটিত হয়েছে।
জমির মালিক ইওলান্দা আলভারাডো বলেন, সরকারের কাছ থেকে কোনো স্বচ্ছতা নেই এবং তারা প্রতিদিন অনিশ্চয়তায় বাস করছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, এই নির্মাণ পরিকল্পনা জমির মালিকদের সংবিধানের পঞ্চম সংশোধনীর আওতায় ন্যায্য প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন করছে।
মামলাটিতে বিগ বেন্ড ন্যাশনাল পার্কসহ পুরো এলাকায় বর্ডার ওয়াল নির্মাণ বন্ধের আদেশ চাওয়া হয়েছে। ডিএইচএস ও সিবিপি কোনো মন্তব্য করেনি; আদালতের কাছে মামলার জবাব দিতে ৬০ দিন সময় রয়েছে।
সূত্র: এনপিআর