শিশু সুরক্ষা নিয়ে মিথ্যা তথ্য, টিকটককে দায়ী করল টেক্সাস আদালত
টিকটককে শিশু সুরক্ষার বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার দায়ে দায়ী সাব্যস্ত করেছে টেক্সাসের একটি ফেডারেল আদালত।
টিকটককে শিশু সুরক্ষার বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার দায়ে দায়ী সাব্যস্ত করেছে টেক্সাসের একটি ফেডারেল আদালত।
গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিচারক কোরি লিউ এই রায় দেন। টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের দপ্তর জানায়, ২০২৫ সালের জানুয়ারিতে এই মামলা দায়ের করা হয়েছিল।
অভিযোগে বলা হয়, টিকটক দাবি করেছিল মাদক, নগ্নতা, মদ, আঘাত ও অশ্লীল ভাষার ভিডিও সরিয়ে দেওয়া হবে, কিন্তু এসব ভিডিও রেস্ট্রিক্টেড মোডেও শিশুদের কাছে দেখানো হয়েছে।
অ্যাটর্নি জেনারেল প্যাক্সটন বলেন, টিকটক শিশুদের নিরাপত্তা ও নির্দোষতাকে এনগেজমেন্ট ও সংখ্যার কাছে বিক্রি করেছে। এই মামলায় টেক্সাস প্রথম অঙ্গরাজ্য হিসেবে টিকটককে অভিভাবকদের কাছে মিথ্যা বলার দায়ে দোষী সাব্যস্ত করল।
আদালত এখন ক্ষতিপূরণ ও শাস্তি নির্ধারণের বিষয়ে বিচার প্রক্রিয়া চালাবে, যা আগামী মাসে শুরু হওয়ার কথা। প্যাক্সটন এর আগে ২০২৩ সালে টিকটকের বিরুদ্ধে টেক্সাসের অভিভাবক ক্ষমতায়ন আইন বা স্কোপ অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগেও মামলা করেছিলেন।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস