উইসকনসিনের কংগ্রেসম্যান টিফানি বিমান হ্রদে ডোবার পর সাঁতরে বাঁচলেন
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের রিপাবলিকান কংগ্রেসম্যান টম টিফানি একটি ছোট বিমান হ্রদে জরুরি অবতরণের পর সাঁতরে বেঁচে ফিরেছেন।
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের রিপাবলিকান কংগ্রেসম্যান টম টিফানি একটি ছোট বিমান হ্রদে জরুরি অবতরণের পর সাঁতরে বেঁচে ফিরেছেন।
গত ১৩ সেপ্টেম্বর শনিবার রাতে লা ক্রস কাউন্টির একটি নৈশভোজ অনুষ্ঠান থেকে ফেরার পথে বিমানটির ইঞ্জিন বিকল হয়ে যায়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ওয়াসো ডাউনটাউন বিমানবন্দরের কাছাকাছি আসতেই পাইলট লেক ওয়াসোতে জরুরি অবতরণ করতে বাধ্য হন।
টিফানি নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন, অবতরণের পর বিমানটি ডুবতে শুরু করলে তিনি ও পাইলট বিমান ছেড়ে বেরিয়ে অগভীর এলাকায় সাঁতরে পৌঁছান এবং উদ্ধারকারীরা নৌকায় তাদের উদ্ধার করেন। বিমানটি ছিল একটি একইঞ্জিনবিশিষ্ট চার আসনের বোনানজা।
উদ্ধারকারীরা টিফানি ও পাইলট উভয়কে কাছের একটি হাসপাতালে নিয়ে যান, যেখানে তাদের সামান্য আঘাতের চিকিৎসা করা হয়।
টিফানি উইসকনসিনের গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে সমর্থন জানিয়েছেন। এর আগে ২০২৩ সালে কেনটাকির একটি ছোট বিমান দুর্ঘটনায়ও একজন কংগ্রেস সদস্য আহত হয়েছিলেন।
সূত্র: দ্য গার্ডিয়ান