শিশুদের পাসপোর্টে বাবা-মার নাগরিকত্বের প্রমাণ চাইবে যুক্তরাষ্ট্র
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট শিশুদের পাসপোর্ট আবেদনে বাবা বা মায়ের নাগরিকত্ব বা অভিবাসন মর্যাদার প্রমাণ জমা দেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব করেছে। ট্রাম্প প্রশাসনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার সর্বশেষ পদক্ষেপ হিসেবে এই খসড়া নির্দেশিকা তৈরি করা হয়েছে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট শিশুদের পাসপোর্ট আবেদনে বাবা বা মায়ের নাগরিকত্ব বা অভিবাসন মর্যাদার প্রমাণ জমা দেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব করেছে। ট্রাম্প প্রশাসনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার সর্বশেষ পদক্ষেপ হিসেবে এই খসড়া নির্দেশিকা তৈরি করা হয়েছে।
রয়টার্স এই খসড়া নির্দেশিকা পর্যালোচনা করেছে এবং এনবিসি নিউজ বিষয়টি জানিয়েছে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন নাগরিকত্বের মান রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং পাসপোর্ট অনুমোদন প্রক্রিয়া সেই মানদণ্ড সম্পূর্ণরূপে প্রতিফলিত করবে। এই নির্দেশিকা ট্রাম্পের গত ৬ আগস্টের নির্বাহী আদেশের আওতায় তৈরি।
নতুন প্রস্তাব অনুযায়ী, শিশুর পাসপোর্ট আবেদনের সময় বাবা বা মাকে মার্কিন পাসপোর্ট, জন্মসনদ অথবা আই-৯৪ ফর্ম বা স্থায়ী বাসিন্দার কার্ডের মতো অভিবাসন নথি জমা দিতে হবে। বর্তমান ব্যবস্থায় শুধু পিতৃত্ব বা মাতৃত্ব প্রমাণ ও ছবিযুক্ত পরিচয়পত্রই যথেষ্ট।
গত ২৯ আগস্ট শুক্রবার ম্যারিল্যান্ডের গ্রিনবেল্টে এক শুনানিতে বিচারক ডেবোরা বোর্ডম্যান ট্রাম্পের আদেশ নিয়ে সংশয় প্রকাশ করেছেন এবং বাদীপক্ষকে মামলা সংশোধনের সুযোগ দিয়েছেন। বিচার বিভাগের আইনজীবীরা বলেছেন, নিষেধাজ্ঞা এখনই উপযুক্ত নয়, কারণ সংস্থাগুলো এখনো প্রকাশ্যে নির্দেশিকা জারি করেনি।
এর আগে সুপ্রিম কোর্ট ৬-৩ ভোটে ট্রাম্পের প্রথম জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশকে সংবিধানের ১৪তম সংশোধনীর নাগরিকত্ব ধারা লঙ্ঘনকারী বলে রায় দিয়েছিল। আগস্টের নতুন আদেশটি আরও সংকীর্ণ, এটি মূলত জন্মদিতে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণকে লক্ষ্য করেছে।
সূত্র: এনবিসি নিউজ