আইসিই হেফাজতে গ্রিন কার্ডধারীর মৃত্যু, জবাব চাইছে পরিবার
যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) হেফাজতে থাকা অবস্থায় এক গ্রিন কার্ডধারীর মৃত্যু হয়েছে। তিন সন্তানের বাবা এমিলিয়ানো আন্দ্রাদে-কোভারুবিয়াসকে টেক্সাসের রিও গ্রান্দে প্রসেসিং সেন্টারে নিজের বিছানায় অচেতন অবস্থায় পাওয়া যায়।

গত ১৭ অক্টোবর তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায় বলে সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল প্রেস জানিয়েছে। মেক্সিকো থেকে টেক্সাসে ফেরার পর গত জুন মাস থেকে তিনি আটক ছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, আন্দ্রাদে-কোভারুবিয়াসের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদ্রোগ ছিল। তাঁর পরিবারের অভিযোগ, আটককেন্দ্রের কর্মীরা তাঁকে প্রয়োজনীয় ওষুধ দেননি এবং তাঁর স্বাস্থ্য সমস্যায় যথাযথ সাড়া দেননি।
আইসিই এই অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটি বলেছে, তাঁকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হয়েছিল। তাঁর মৃত্যুর ঘটনা তদন্তাধীন রয়েছে এবং টেক্সাসের একজন কংগ্রেস সদস্য সংস্থাটির কাছে এ বিষয়ে বাড়তি তথ্য চেয়েছেন।
গ্রিন কার্ডধারী হিসেবে আন্দ্রাদে-কোভারুবিয়াস যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের বৈধ অনুমতি পেয়েছিলেন। তাঁর পরিবার এখন তাঁর মৃত্যুর কারণ ও হেফাজতে দেওয়া চিকিৎসা নিয়ে জবাব চাইছে।
সূত্র: দ্য ন্যাশনাল প্রেস