বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য আলোচনা শুরু, লক্ষ্য ২০২৭
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। দুই দেশই ২০২৭ সালের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক লাভজনক চুক্তি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। দুই দেশই ২০২৭ সালের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক লাভজনক চুক্তি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে।
গত ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আলোচনার প্রথম পর্ব উদ্বোধন করেন বাণিজ্যসচিব শরিফ উদ্দিন আহমেদ চৌধুরী। উদ্বোধনী অধিবেশনেই দুই পক্ষ আলোচনার কাঠামো ঠিক করে সমঝোতার শর্তাবলিতে সই করে।
মালয়েশিয়ার পক্ষে ৩১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধান আলোচক ড. রশিদি সাইদ। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রধান আলোচক খাদিজা নাজনীন। তিন দিনের এই আলোচনা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।
ড. রশিদি সাইদ জানান, ২০২৫ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২৮৪ কোটি ডলার। চুক্তি কার্যকর হলে বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাণিজ্যসচিব বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় এই চুক্তি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে। হালাল শিল্প, ডিজিটাল বাণিজ্য ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যৌথ বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড