ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে এক ঘণ্টা চারপাশ পরিষ্কার রাখুন: তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন করেছেন।
ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, সপ্তাহে মাত্র এক ঘণ্টা চারপাশ পরিষ্কার রাখলে ডেঙ্গু পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
তারেক রহমান বলেন, পরিত্যক্ত প্লাস্টিক, কাগজ ও অন্যান্য বর্জ্যে জমে থাকা পানিতে ডেঙ্গু মশা বংশবিস্তার করে। মশার প্রজনন ঠেকানোকে তিনি ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে নিরাপদ ও সহজ উপায় বলে উল্লেখ করেন।
তিনি দেশের প্রায় ২৩ লাখ স্কাউট, ২২ হাজার বিএনসিসি সদস্য এবং দেড় কোটিরও বেশি উচ্চবিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে এই অভিযানে সক্রিয়ভাবে অংশ নিতে আহ্বান জানান।
প্রধানমন্ত্রী ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের উদাহরণ দিয়ে বলেন, তরুণরা আগেই পরিবর্তন আনার সক্ষমতা প্রমাণ করেছেন। রাস্তাঘাট ও জনসাধারণের জায়গায় যত্রতত্র বর্জ্য না ফেলার বিষয়েও তিনি সচেতনতার আহ্বান জানান।
সূত্র: দ্য ডেইলি স্টার