জুলাই অভ্যুত্থান: জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আইসিটিতে চার্জ
জুলাই গণঅভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হয়েছে।
প্রসিকিউশন গত ১৬ সেপ্টেম্বর বুধবার আইসিটির রেজিস্ট্রার কার্যালয়ে এই চার্জ দাখিল করে বলে দ্য ডেইলি স্টার জানিয়েছে। আজ বিচারের জন্য আইসিটি-১-এ বিষয়টি উপস্থাপনের কথা রয়েছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, অবসরপ্রাপ্ত বিচারক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট ছাত্রলীগের নেতা মাজহারুল কবির শায়ান ও তানবীর হাসান শৈকত।
প্রসিকিউশন জানায়, অভিযোগগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের ওপর হামলায় প্ররোচনা, ষড়যন্ত্র ও অংশগ্রহণের সঙ্গে সম্পর্কিত। মানিক, জামাল ও শৈকত কারাগারে আছেন, বাকিরা পলাতক।
এর একদিন আগে সাদ্দাম হোসেন ও ওয়ালী আসিফ ইনানকে জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত আরেকটি মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি আইসিটি-২ গতকাল ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর ক্র্যাকডাউন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জন পলাতক আসামির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ দেয়।
সূত্র: দ্য ডেইলি স্টার