না ফেরার দেশে ‘চৌরঙ্গী’র লেখক শংকর

বাংলা ভাষার প্রখ্যাত কথা সাহিত্যিক মনিশংকর মুখার্জি আর নেই। ‘শংকর’ নামেই যিনি পাঠকমহলে বহুল পরিচিত ছিলেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

Feb 20, 2026 - 14:00
না ফেরার দেশে ‘চৌরঙ্গী’র লেখক শংকর
‘শংকর’ নামেই পাঠকমহলে পরিচিত ছিলেন তিনি। ছবি: সংগৃহীত

বাংলা ভাষার প্রখ্যাত কথা সাহিত্যিক মনিশংকর মুখার্জি আর নেই।শংকরনামেই যিনি পাঠকমহলে বহুল পরিচিত ছিলেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই বর্ষীয়ান সাহিত্যিক। প্রায় ১৫ দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এর আগে গত ডিসেম্বর মাসে পড়ে গিয়ে তাঁর কোমরের হাড় ভেঙে যায়। অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও দুই সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হলে ফের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চলছিল চিকিৎসা।

১৯৩৩ সালের ডিসেম্বর যশোর জেলায় জন্মগ্রহণ করেন শংকর। তাঁর বাবা হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই কলকাতার হাওড়ায় বসবাস শুরু করেন। সেখানেই তাঁর বেড়ে ওঠা শিক্ষাজীবন। ১৯৫৫ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম বই।

তাঁর সাহিত্যকর্মের মধ্যে সবচেয়ে জনপ্রিয় উপন্যাস চৌরঙ্গী এছাড়া সীমাবদ্ধ, জন অরণ্য, কত অজানারে, চরণ ছুঁয়ে যাই অচেনা অজানা বিবেকানন্দ তাঁর উল্লেখযোগ্য রচনা।

তাঁর প্রয়াণে বাংলা সাহিত্যাঙ্গন, পাঠকমহল সাংস্কৃতিক পরিসরে শোকের ছায়া নেমে এসেছে।

ডালাস বার্তা ডেস্ক