যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ খেলবে না ইরান

২০২৬ ফিফা বিশ্বকাপে খেলবে না ইরান। এ কথা সাফ জানিয়ে দিয়েছে দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালি।

Mar 11, 2026 - 14:58
যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ খেলবে না ইরান

২০২৬ ফিফা বিশ্বকাপে খেলবে না ইরান। এ কথা সাফ জানিয়ে দিয়েছে দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালি।

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরুর পরই যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই অনিশ্চয়তাকে আরও জোরালো করে তুলেছিলেন ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ। বুধবার বিষয়টির নিষ্পত্তিই টেনে দিলেন ইরানের ক্রীড়ামন্ত্রী। রাষ্ট্রীয় টেলিভিশনে দুনিয়ামালি, জুন-জুলাইয়ে হতে যাওয়া ফিফা বিশ্বকাপে অংশ নেবে না ইরান।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো কানাডায় হবে এবারের ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর বাকি যখন প্রায় তিন মাস, তখনই ইরান তাদের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানিয়ে দিল। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলা এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার প্রতিবাদেই এই সিদ্ধান্ত ইরানের। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এই দুর্নীতিগ্রস্ত সরকার (যুক্তরাষ্ট্র) আমাদের নেতাকে হত্যা করেছে, সেটা বিবেচনা করে কোনো অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারি না।তিনি আরও যোগ করেন, ‘ইরানের বিরুদ্ধে নেওয়া বিদ্বেষপূর্ণ পদক্ষেপের কারণে আমরা আট বা নয় মাসের মধ্যে দুটি যুদ্ধ লড়তে বাধ্য হয়েছি এবং আমাদের হাজার হাজার নাগরিক নিহত হয়েছে। তাই এই পরিস্থিতিতে আমাদের (বিশ্বকাপে) অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ অতর্কিত হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ উচ্চপদস্থ অনেক কর্মকর্তা প্রাণ হারান। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলসহ আশপাশের দেশগুলোয় অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এই যুদ্ধাবস্থায় আগেই আশঙ্কা করা হয়েছিল, ফুটবল বিশ্বকাপে হয়তো না- অংশ নিতে পারে ইরান।

ইরানের ক্রীড়ামন্ত্রীর বিশ্বকাপে অংশ না নেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আগে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজও তাঁদের দলের অংশগ্রহণ করা নিয়ে সংশয়ের কথা জানিয়েছিলেন। অস্ট্রেলিয়ায় মেয়েদের এশিয়ান কাপ চলাকালীন ইরান থেকে বেশ কয়েকজন নারী ফুটবলারের দলত্যাগ এবং অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনার পর নিয়ে কথা বলেছিলেন তিনি। ইরানে হামলার শুরুর দিকে মিনাব শহরে একটি স্কুলে বোমা হামলায় দেড় শতাধিক শিক্ষার্থীর মৃত্যুর দায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর চাপিয়েছে ইরান। সে প্রসঙ্গ টেনে ইরানের রাষ্ট্রীয় টিভিকে মেহেদি বলেন, ‘আমেরিকার রাষ্ট্রপতি দুটি টুইটে আমাদের খেলোয়াড়দের রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে লিখেছেন...এবং যদি অস্ট্রেলিয়া তা না করে, তাহলে তিনি সেটা করবেন। তিনি মিনাবে আমাদের শিশুদের হত্যা করে ১৬০ জনকে শহীদ করেছেন, আর এখন আমাদের মেয়েদের অপহরণ করছেন। পরিস্থিতিতে আমরা কীভাবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে আশাবাদী হতে পারি?’ তিনি আরও যোগ করেন, ‘যদি এই পরিস্থিতিতে বিশ্বকাপ হয়, তবে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তার জাতীয় দলকে এমন জায়গায় পাঠাবে?’

ইরান এমন সময়ে এই সিদ্ধান্ত জানাল, যার আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎকারে বিশ্বকাপে ইরানকে স্বাগত জানাবে বলে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপেজিগ্রুপে বেলজিয়াম, মিসর নিউজিল্যান্ডের সঙ্গে খেলার কথা ছিল ইরানের। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর কথা ছিল ইরানের।

ডালাস বার্তা প্রতিবেদক