প্লানোতে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ৩
যুক্তরাষ্ট্রের প্লানো শহরে সড়ক দুর্ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। সোমবার দুপুরের দিকে ইন্ডিপেনডেন্স পার্কওয়ের ৬০০ ব্লকে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় প্লানোর পুলিশ বিভাগ।

পুলিশের তথ্য অনুযায়ী, দক্ষিণমুখী একটি নীল শেভ্রোলেট ভোল্ট অতিরিক্ত গতিতে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে সেটি সড়কের মধ্যবর্তী বিভাজক অতিক্রম করে উত্তরমুখী একটি সাদা লিংকন নেভিগেটরকে ধাক্কা দেয়।
নেভিগেটরে চারজন ছিলেন। তাদের মধ্যে ১৫ বছর বয়সী কার্টার হেইস ঘটনাস্থলেই মারা যায়। বাকি তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁরা কিরকম আঘাত পেয়েছে তা অবশ্য এখনো জানা যায়নি।
শেভ্রোলেট ভোল্টের চালক অক্ষত রয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে কি না, তা এখনো জানায়নি পুলিশ। দুর্ঘটনার তদন্ত চলছে।
তথ্যসূত্র: ফক্স ফোর