জামালপুরে ভাসমান ভেঙে পড়ায় নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যু
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদীর ওপর নির্মিত একটি ভাসমান সেতু ভেঙে পড়ে চার শিশুর মৃত্যু হয়েছে।
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদীর ওপর নির্মিত একটি ভাসমান সেতু ভেঙে পড়ে চার শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল ইসলাম। তিনি জানান, ঘটনাস্থল থেকে পাঁচজনকে উদ্ধার করা হলেও চারজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নিহতরা হলো—ঝালোরচরের খাদিজা (১২) ও তার ভাই আব্দুল মোতালেব (৬), ডাকাতিয়া পাড়ার মায়ামনি (১০) এবং গামারিয়ার আবির (১৬)।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ড্রাম দিয়ে তৈরি সেতুটি যাতায়াত ও বিনোদনের জন্য ব্যবহৃত হচ্ছিল। ঈদের দিন হওয়ায় সেতুর ওপর অতিরিক্ত ভিড় জমে।
বিকেল সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে অতিরিক্ত চাপের মুখে সেতুটি ধসে পড়ে। এতে সেতুর ওপর থাকা মানুষজন নদীতে পড়ে যায়। অনেকেই সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন নিখোঁজ হন, পরে তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
ডালাস বার্তা প্রতিবেদক