১৫ বছরে দেশের ক্ষতি হয়েছে ২১ হাজার কোটি:গ্লোবাল ফ্রড সামিটে সালাহউদ্দিন

বাংলাদেশে গত ১৫ বছরে ডিজিটাল স্ক্যাম, এমএলএম পঞ্জি স্কিম ও করপোরেট দুর্নীতিসহ বিভিন্ন প্রতারণায় প্রায় ২১ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Mar 17, 2026 - 15:27
১৫ বছরে দেশের ক্ষতি হয়েছে ২১ হাজার কোটি:গ্লোবাল ফ্রড সামিটে সালাহউদ্দিন
ভিয়েনায় গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশে গত ১৫ বছরে ডিজিটাল স্ক্যাম, এমএলএম পঞ্জি স্কিম করপোরেট দুর্নীতিসহ বিভিন্ন প্রতারণায় প্রায় ২১ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সোমবার হওয়াগ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজমশীর্ষক উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে তিনি তথ্য তুলে ধরেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়।

মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে এমটিএফইসহ বিভিন্ন বিতর্কিত -কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষের বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা গভীর উদ্বেগের বিষয়।

সম্মেলনে অংশ নিয়ে তিনি ডিজিটাল জালিয়াতি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর জোর দেন। পাশাপাশি বৈশ্বিক আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) প্রতিবেদন উদ্ধৃত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে বাণিজ্যের আড়ালে (ট্রেড মিস-ইনভয়েসিং) বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় দশমিক ২৭ বিলিয়ন ডলার পাচার হয়েছে।

তিনি আরও বলেন, ‘হোয়াইট কলারঅপরাধ মোকাবিলায় ১৮৬০ সালের প্রচলিত দণ্ডবিধি এখন আর যথেষ্ট নয়, তাই আইনি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈশ্বিক প্রতারণা রোধে তিনি চার দফা প্রস্তাব তুলে ধরেনগবেষণা তথ্য আদান-প্রদান জোরদার, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, এআইভিত্তিক মনিটরিং ব্যবস্থা চালু এবং আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বাড়িয়ে দ্রুত বিচার নিশ্চিত করা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আর্থিক ডিজিটাল নিরাপত্তায় আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি। তবে আন্তসীমান্ত সহযোগিতা ছাড়া এই অপরাধ পুরোপুরি দমন সম্ভব নয়।

ডালাস বার্তা প্রতিবেদক