মার্কিন বিমানবন্দরে দীর্ঘ নিরাপত্তা লাইন, শাটডাউনে ভোগান্তি বাড়ছে যাত্রীদের

মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে কয়েক ঘণ্টা দীর্ঘ নিরাপত্তা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। চলমান আংশিক সরকারি শাটডাউনের কারণে নিরাপত্তা কর্মীর ঘাটতি তৈরি হওয়ায় এ পরিস্থিতি দেখা দিয়েছে।

Mar 10, 2026 - 22:38
মার্কিন বিমানবন্দরে দীর্ঘ নিরাপত্তা লাইন, শাটডাউনে ভোগান্তি বাড়ছে যাত্রীদের
অনেক যাত্রীকে চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। ছবি: এনবিসি ৫

মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে কয়েক ঘণ্টা দীর্ঘ নিরাপত্তা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। চলমান আংশিক সরকারি শাটডাউনের কারণে নিরাপত্তা কর্মীর ঘাটতি তৈরি হওয়ায় পরিস্থিতি দেখা দিয়েছে।

সপ্তাহান্তে উইলিয়াম পি. হবি এয়ারপোর্টে নিরাপত্তা চেকপয়েন্টে অপেক্ষার সময় একপর্যায়ে প্রায় তিন ঘণ্টায় পৌঁছায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অনেক যাত্রীকে চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বসন্তকালীন ভ্রমণ মৌসুম শুরু হওয়ায় যাত্রীসংখ্যা দ্রুত বাড়ছে। সময়ে প্রায় ২২ লাখ যাত্রী বিমানবন্দরটি ব্যবহার করবেন বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে যাত্রীদের ফ্লাইটের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।

একই ধরনের পরিস্থিতি দেখা গেছে লুই আর্মস্ট্রং নিউ অরলিন্স ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও। সেখানে নিরাপত্তা চেকপয়েন্টে কর্মরত ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) কর্মকর্তার ঘাটতির কারণে স্বাভাবিকের তুলনায় দীর্ঘ লাইন তৈরি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অপেক্ষার সময় দুই ঘণ্টা পর্যন্ত হতে পারে এবং বিলম্ব সপ্তাহজুড়েই থাকতে পারে।

গত ১৪ ফেব্রুয়ারি থেকে ইউ.এস. ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির কার্যক্রম আংশিক বন্ধ থাকায় টিএসএ কর্মীদের বেতন ছাড়াই কাজ করতে হচ্ছে। পরিস্থিতির জন্য বাজেট অভিবাসন নীতিতে মতবিরোধকে দায়ী করছেন আইনপ্রণেতারা।

এদিকে যুক্তরাষ্ট্রের বিমান সংস্থাগুলোর সংগঠন এয়ারলাইন্স ফর আমেরিকার প্রধান নির্বাহী ক্রিস সুনুনু কংগ্রেস প্রশাসনের প্রতি দ্রুত সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভ্রমণের ব্যস্ত মৌসুমে নিরাপত্তা ব্যবস্থাকে রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।

তথ্যসূত্র: এনবিসি