বগুড়ায় ট্রেন লাইনচ্যুত হওয়ায় আহত অন্তত ১১২, তদন্তে কমিটি গঠন

বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে অন্তত ১১২ জন আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বাগবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে, এতে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

Mar 18, 2026 - 13:50
বগুড়ায় ট্রেন লাইনচ্যুত হওয়ায় আহত অন্তত ১১২, তদন্তে কমিটি গঠন
লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস। ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে অন্তত ১১২ জন আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বাগবাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে, এতে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের ভাষ্য, সংস্কারাধীন রেললাইনে ঢাকাগামী ট্রেনটি পার হওয়ার সময় ইঞ্জিন অক্ষত থাকলেও ১৪টি বগির মধ্যে ৯টি লাইনচ্যুত হয়। আতঙ্কে ছাদে থাকা যাত্রীরা লাফিয়ে পড়ে আহত হন। আহতদের নওগাঁ সদর হাসপাতাল আদমদীঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনার পর রংপুরগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সিগনাল না বুঝে দ্রুতগতিতে ট্রেন চালানোর কারণেই দুর্ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয় রেলওয়ে মহাপরিচালকের কার্যালয় থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ে কারণ নির্ণয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আহতদের মধ্যে ২২ জন হাসপাতালে ভর্তি, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরেছেন। গুরুতর আহতদের অধিকাংশের পায়ে আঘাত লেগেছে এবং কয়েকজনের অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

তথ্যসূত্র: ডালাস বার্তা ডেস্ক