টেক্সাসে ১ বিলিয়ন ডলারের ভাউচার কর্মসূচি: ইসলামী স্কুল বাদ পড়া নিয়ে আদালতের হস্তক্ষেপ

টেক্সাসে ১ বিলিয়ন ডলারের প্রাইভেট স্কুল ভাউচার কর্মসূচি থেকে ইসলামী স্কুল বাদ দেওয়ার অভিযোগে আদালতের হস্তক্ষেপে আবেদন জমার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩১ মার্চ।

Mar 19, 2026 - 13:05
টেক্সাসে ১ বিলিয়ন ডলারের ভাউচার কর্মসূচি: ইসলামী স্কুল বাদ পড়া নিয়ে আদালতের হস্তক্ষেপ
স্কুল ইউনিফর্ম পরিহিত একদল বেসরকারি স্কুলের শিক্ষার্থী। ছবি: ক্যানভা’র সৌজন্যে

টেক্সাসে বিলিয়ন ডলারের প্রাইভেট স্কুল ভাউচার কর্মসূচি থেকে ইসলামী স্কুল বাদ দেওয়ার অভিযোগে আদালতের হস্তক্ষেপে আবেদন জমার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩১ মার্চ।

মার্কিন জেলা বিচারক আলফ্রেড বেনেট মঙ্গলবার জরুরি আদেশে (টেম্পোরারি রেস্ট্রেইনিং অর্ডার) এই সিদ্ধান্ত দেন, যা মূল সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে কার্যকর হয়। আদালত নির্দেশ দিয়েছে, টেক্সাস এডুকেশন ফ্রিডম অ্যাকাউন্টস (টিইএফএ) ওয়েবসাইটে ২৪ ঘণ্টার মধ্যে নতুন সময়সীমা আপডেট করতে হবে।

এছাড়া অভিযোগকারী দুই শিক্ষা প্রতিষ্ঠানএক্সিলেন্স একাডেমি এবং কেটি হিউস্টন কুরআন একাডেমিকে নিবন্ধনের সুযোগ দিতে কম্পট্রোলারের দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৪ এপ্রিল বিষয়ে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে শুনানি নির্ধারণ করা হয়েছে।

এই কর্মসূচি, যা গত বছর টেক্সাস আইনসভা অনুমোদন দেয়, তা থেকে ইসলামী স্কুল বাদ দেওয়ার বিরুদ্ধে দুটি ফেডারেল মামলা হয়েছে। মামলাকারীরা বলছেন, এই সিদ্ধান্ত মার্কিন সংবিধানের ধর্মীয় স্বাধীনতা, সমান সুরক্ষা এবং ন্যায়বিচারের ধারার পরিপন্থী।

অন্যদিকে, টেক্সাস অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন দাবি করেছেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা থাকলে তা ভাউচার কর্মসূচি থেকে বাদ দেওয়ার ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে। তবে মামলায় এই অভিযোগকেঅজুহাতহিসেবে উল্লেখ করে বলা হয়েছে, ইসলামী স্কুলগুলোকে বৈষম্যমূলকভাবে বাদ দেওয়া হচ্ছে।

বিষয়ে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, ধর্ম নির্বিশেষে সব পরিবারের সমান শিক্ষার সুযোগ পাওয়া উচিত।

এই কর্মসূচির আওতায় যোগ্য শিক্ষার্থীরা বছরে গড়ে ১০,৪৭৪ ডলার সহায়তা পাবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা সর্বোচ্চ ৩০ হাজার ডলার এবং হোমস্কুল শিক্ষার্থীরা হাজার ডলার পর্যন্ত পেতে পারে।

ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত লাখের বেশি আবেদন জমা পড়েছে, যার ৭৯ শতাংশই বেসরকারি স্কুলে ভর্তির জন্য সহায়তা নিতে আগ্রহী। তবে সংশোধিত সময়সূচি অনুযায়ী চূড়ান্ত ফল প্রকাশের নতুন তারিখ এখনো জানানো হয়নি।

তথ্যসূত্র: দ্য ডালাস এক্সপ্রেস