দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, ঐক্য ও সহমর্মিতার আহ্বান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রত্যাশা করেছেন, ঈদের এই উৎসব জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও শক্তিশালী করবে।

Mar 20, 2026 - 10:41
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, ঐক্য ও সহমর্মিতার আহ্বান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রত্যাশা করেছেন, ঈদের এই উৎসব জাতীয় ঐক্য, সম্প্রীতি সহমর্মিতার বন্ধনকে আরও শক্তিশালী করবে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মানবজীবনে আনন্দ, শান্তি ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। রমজান সংযম, ত্যাগ আত্মশুদ্ধির শিক্ষা দেয়, যা ব্যক্তি থেকে রাষ্ট্রসব পর্যায়ে প্রতিফলিত হওয়াই ঈদের প্রকৃত তাৎপর্য।

তিনি আরও বলেন, ঈদ ধনী-গরিবের ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ভ্রাতৃত্ব গড়ে তোলার আহ্বান জানায়। এই দিনে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, ঈদের আনন্দ, রহমত বরকত সবার জীবনে নেমে আসুক এবং দেশ জাতি শান্তি, অগ্রগতি সমৃদ্ধির পথে এগিয়ে যাক।

ডালাস বার্তা প্রতিবেদক