বসন্তকালীন ছুটিতে শিশুদের বিনা মূল্যে খাবার দেবে ফোর্ট ওয়ার্থ আইএসডি
বসন্তকালীন ছুটির সময় খাদ্যসংকটে থাকা শিশুদের সহায়তায় বিনা মূল্যে খাবার দেবে ফোর্ট ওয়ার্থ ইনডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট (ফোর্ট ওয়ার্থ আইএসডি)। জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, এ উপলক্ষে শহরের আটটি ক্যাম্পাসে গরম খাবার পরিবেশন করা হবে।

১৮ বছর বা তার কম বয়সী যেকোনো শিশু, সে আইএসডির শিক্ষার্থী হোক বা না হোক—বিনা মূল্যে মধ্যাহ্নভোজ পাবে। তবে খাবার নিতে শিশুদের উপস্থিত থাকতে হবে এবং তা ক্যাম্পাসেই খেতে হবে।
১৭ থেকে ১৯ মার্চ প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারিত ক্যাম্পাসগুলোতে খাবার বিতরণ করা হবে।
জেলা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আগেও গ্রীষ্মকাল ও থ্যাংকসগিভিং ছুটিতে বিনা মূল্যে খাবার দেওয়া হয়েছে।
ছুটির পর চাভেজ-হুয়ের্তা দিবস উপলক্ষে ২৩ মার্চ ছুটি থাকবে। এরপর ২৪ মার্চ থেকে আবার ক্লাসে ফিরবে আইএসডির শিক্ষার্থীরা।
ফিড দ্য চিলড্রেন তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতি পাঁচজন শিশুর একজন জানে না তার পরবর্তী খাবার কোথা থেকে আসবে। স্কুল চলাকালে বিনা মূল্যের খাবার অনেক শিশুর জন্য সহায়ক হলেও বসন্তকালীন ছুটির সময় সময় সেই সুবিধা বন্ধ থাকায় তাদের ওপর প্রভাব বেশি পড়ে।
তথ্যসূত্র: এনবিসি ৫