নিজ দপ্তরেই নিহত আয়াতুল্লাহ আলি খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। সংস্থাটি জানিয়েছে, শনিবার ভোরে তেহরানে নিজ দপ্তরে ‘দায়িত্ব পালনরত অবস্থায়’ তিনি নিহত হয়েছেন।

Feb 28, 2026 - 22:30
নিজ দপ্তরেই নিহত আয়াতুল্লাহ আলি খামেনি
আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। সংস্থাটি জানিয়েছে, শনিবার ভোরে তেহরানে নিজ দপ্তরে ‘দায়িত্ব পালনরত অবস্থায় তিনি নিহত হয়েছেন।

বিবিসি ভেরিফাই স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে খামেনির দপ্তর ‘লিডারশিপ হাউস প্রাঙ্গণের কিছু অংশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির প্রমাণ পেয়েছে।

আইআরজিসিঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি বলেছে, নিজ দপ্তরে খামেনির মৃত্যু প্রমাণ করে যে তাঁর আত্মগোপনে থাকার খবর ছিল ‘শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক যুদ্ধ। এর আগে ইরানি গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সি মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, তিনি নির্দিষ্ট দায়িত্ব পালনকালে মারা গেছেন। তাঁর মৃত্যুতে দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

খামেনির নিহত হওয়ার দাবি প্রথম আনুষ্ঠানিকভাবে তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যলে দেওয়া পোস্টে তিনি খামেনিকে ‘ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তি আখ্যা দিয়ে বলেন, এটি ইরানি জনগণ ও বিশ্বের জন্য ন্যায়বিচার।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত অভিযানে খামেনি ও তাঁর সঙ্গে থাকা শীর্ষ নেতারা পালানোর সুযোগ পাননি। তিনি আরও বলেন, আইআরজিসি, সেনাবাহিনী ও পুলিশের অনেক সদস্য যুদ্ধ চালিয়ে যেতে চান না এবং দায়মুক্তি চাইছেন। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিভিশন ভাষণে বলেন, প্রাপ্ত তথ্য-উপাত্তে স্পষ্ট আভাস মিলছে যে ইরানের ‘স্বৈরশাসক আর নেই। তবে তিনি সরাসরি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি।

এদিকে, ঘটনার পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, খামেনির অবস্থা সম্পর্কে স্পষ্ট করে বলার মতো তথ্য তখন তাঁদের কাছে ছিল না।

তথ্যসূত্র: বিবিসি