ডালাসের অজানা ভূতের গল্প নিয়ে ব্র্যাড ফোর্ড স্মিথের নতুন বই

ডালাসে কোথায় ভূত পাওয়া যায় জানেন? এমন প্রশ্নে অবধারিতভাবেই চলে আসে হোয়াইট রক লেকের ‘লেডি ইন হোয়াইট’ বা অ্যাডলফাস হোটেলের ‘পরিত্যক্ত কনের’ গল্প।

Oct 21, 2025 - 15:10
ডালাসের অজানা ভূতের গল্প নিয়ে ব্র্যাড ফোর্ড স্মিথের নতুন বই
নিজের স্টুডিওতে ব্র্যাড ফোর্ড স্মিথ। ছবি:সংগৃহীত

ডালাসে কোথায় ভূত পাওয়া যায় জানেন? এমন প্রশ্নে অবধারিতভাবেই চলে আসে হোয়াইট রক লেকেরলেডি ইন হোয়াইট’ বা অ্যাডলফাস হোটেলেরপরিত্যক্ত কনের’ গল্প।

লেডি ইন হোয়াইট’ রাতে লেকের ধারে হাজির হয়, কখনও গাড়ি থামিয়েআমাকে বাড়ি পৌঁছে দিনবলে অনুরোধ করে। কিংবা অ্যাডলফাস হোটেলে বিয়ের দিনই পরিত্যক্ত কনে,যিনি হোটেলের ১৯তলায় আত্মহত্যা করেছিলেন, তার অদৃশ্য উপস্থিতি কিংবা হঠাৎ করেই হাসি-কান্নার শব্দ মাঝে মধ্যে এখনও নাকি টের পান হোটেলের অতিথিরা!

ভূতের এমনই জগতকে শিল্পী আর্ট সংরক্ষক ব্র্যাড ফোর্ড স্মিথ আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন তাঁর শিল্পের মাধ্যমে। স্মিথের নতুন বই ‘Where to Find a Ghost, Murder, Mayhem, And Plain Air Drawing’ প্রকাশিত হচ্ছে ২৫ অক্টোবর ডালাসের আরও২ আর্ট গ্যালারিতে। বইটিতে রয়েছে শহরের নানা স্থানে আঁকা ৩৮টি চিত্র, যেখানে নাকি ভূতের দেখা মেলে!

গত ছয় বছর ধরে স্মিথ ডালাসের ঐতিহাসিক স্থানগুলোর ছবি আঁকছেন। তবে স্মিথ মনে করেন, ‘ঐতিহাসিক মানেই সব সময় মহান কিছু নয়। কখনও সেটা এমন জায়গা, যেখানে একসময় এলভিস প্রিসলি পারফর্ম করেছিলেন, এখন সেটা শুধুই ফাঁকা জমি।

মহামারির সময় প্রতিদিন হাঁটতে বের হয়ে তিনি এসব জায়গার ছবি আঁকা শুরু করেন। হ্যালোউইন উপলক্ষে প্রতি বছরইঙ্কটোবরনামের এক ফেসবুক চ্যালেঞ্জে অংশ নিয়ে তিনি প্রতিদিন এমন এক ডালাস লোকেশনের ছবি পোস্ট করতেন, যেখানে কোনো অস্বাভাবিক মৃত্যু ঘটেছিল।

স্মিথ বলেন, ‘অপ্রত্যাশিত মৃত্যুই ভূতের জন্ম দেয়। ঘটনাগুলো যদি ভুলে যাওয়া হয়, তারাও এক অর্থে ভূত হয়ে যায়।

তাঁর বইয়ের সবচেয়ে অদ্ভুত গল্পগুলোর একটি অ্যান্ডারসন ম্যাকক্রুকে ঘিরে। এক পা-ওয়ালা এই ভবঘুরে ১৯১৩ সালে মালগাড়ি থেকে পড়ে মারা যান। পরে স্থানীয় ফিউনারেল হোমে তাঁর দেহ সংরক্ষণ করা হয়। কিন্তু কেউ দাবি না করায় সেটি বিক্রি হয়ে যায় এক সার্কাসে। সেখানে তিনি পরিচিত হন ‘The Petrified Man – The Eighth Wonder of the World’ নামে, এবং প্রায় ৪০ বছর ঘুরে বেড়ান প্রদর্শনীতে।

পরবর্তীতে তাঁকে দাফন করা হয় ডালাসের লিঙ্কন মেমোরিয়াল সেমেটারিতে, যেখানে তাঁর সমাধিফলকে খোদাই করা আছে গায়ক ডন ম্যাকলিনের লেখা গান ‘The Legend of Andrew McCrew’–এর কয়েকটি লাইন।

স্মিথের মতে, ‘ডালাসের ইতিহাসের অনেক গল্পই সময়ের সঙ্গে হারিয়ে গেছে। সেই ভুলে যাওয়া ঘটনাগুলিই এখন শহরের ভূত।

২৫ অক্টোবর দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত আরও২ গ্যালারিতে তার প্রদর্শনীতে দেখা যাবে এই সব চিত্র শোনা যাবে আরও অনেক ভূতের গল্প। সেখানে থাকবেন আরও কয়েকজন লেখক স্থানীয় ইতিহাসবিষয়ক বক্তাও।

তথ্যসূত্র: ক্যান্ডিসডার্ট ডটকম