তোমরা কাপুরুষ, এই অসহযোগিতা মনে রাখা হবে: ন্যাটো মিত্রদের ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে সরাসরি অংশ না নেওয়ায় ন্যাটোর মিত্র দেশগুলোর তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের ‘ভীরু-কাপুরুষ’ আখ্যা দিয়ে ভবিষ্যতে এই অবস্থান মনে রাখা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Mar 20, 2026 - 11:21
তোমরা কাপুরুষ, এই অসহযোগিতা মনে রাখা হবে: ন্যাটো মিত্রদের ট্রাম্প
মিত্রদের সঙ্গে পরামর্শ না করে যুদ্ধ শুরু করে এখন মিত্রদের পাশে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্সের সৌজন্যে

ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে সরাসরি অংশ না নেওয়ায় ন্যাটোর মিত্র দেশগুলোর তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদেরভীরু-কাপুরুষআখ্যা দিয়ে ভবিষ্যতে এই অবস্থান মনে রাখা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো একটি কাগুজে বাঘ।তাঁর অভিযোগ, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে অনীহা দেখালেও জ্বালানি তেলের দাম বাড়া নিয়ে ঠিকই অভিযোগ করছে মিত্র দেশগুলো।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে। ট্রাম্প দাবি করেন, যুদ্ধে সামরিক জয় প্রায় নিশ্চিত এবং এখন হরমুজ প্রণালি খুলে দেওয়া কেবল একটিসহজ সামরিক কৌশল

মিত্রদের উদ্দেশে তিনি বলেন, ‘এই যুদ্ধে আমরা জয়ের পথে। এখন ঝুঁকি কম, অথচ তারা তেলের দাম নিয়ে অভিযোগ করছে। কিন্তু প্রণালি খুলতে কোনো সহায়তা করতে চায় না।

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়ে ট্রাম্প শেষ পর্যন্ত কড়া ভাষায় লেখেন, ‘তোমরা কাপুরুষ, এই অসহযোগিতা মনে রাখা হবে।

উল্লেখ্য, যুদ্ধ শুরুর আগে প্রধান মিত্রদের সঙ্গে পরামর্শ না করার অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। এখন সেই দেশগুলোকেই প্রণালির নিরাপত্তায় সক্রিয় ভূমিকা রাখতে চাপ দিচ্ছেন তিনি।

তথ্যসূত্র: রয়টার্স