চলে গেলেন ফ্রান্সের জনপ্রিয় অভিনেত্রী ব্রিজিত বার্দো

জনপ্রিয় ফরাসি অভিনেত্রী ও গায়িকা ব্রিজিত বার্দো আর নেই। রোববার এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ‘ব্রিজিত বার্দো ফাউন্ডেশন’। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তবে তাঁর মৃত্যুস্থান বা সময় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

Dec 28, 2025 - 10:25
চলে গেলেন ফ্রান্সের জনপ্রিয় অভিনেত্রী ব্রিজিত বার্দো
ফরাসি অভিনেত্রীর মৃত্যুর খবর জানিয়েছে ব্রিজিত বার্দো ফাউন্ডেশন। ছবি: বিবিসি

জনপ্রিয় ফরাসি অভিনেত্রী গায়িকা ব্রিজিত বার্দো আর নেই। রোববার এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেব্রিজিত বার্দো ফাউন্ডেশন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তবে তাঁর মৃত্যুস্থান বা সময় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

১৯৫৬ সালেঅ্যান্ড গড ক্রিয়েটেড ওম্যানসিনেমার মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি পান বার্দো। একসময় তাকে বিশ্বজুড়েসেক্স সিম্বলহিসেবে দেখা হতো। পরবর্তী দুই দশক তিনি ফরাসি হলিউড সিনেমায় আবেদনময়ী চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। হেনরি-জর্জেস ক্লুজোতেরদ্য ট্রুথ’, জঁ-লুক গদারেরকনটেম্পটসহ বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেন তিনি।

১৯৭৩ সালে ৩৯ বছর বয়সে অভিনয় থেকে অবসর নেন বার্দো। এরপর পুরোপুরি প্রাণী অধিকার আন্দোলনে যুক্ত হন। ১৯৮৬ সালে তিনিব্রিজিত বার্দো ফাউন্ডেশনপ্রতিষ্ঠা করেন এবং সিল শিকারসহ বিভিন্ন প্রাণী নিধনের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখেন।

তবে রাজনৈতিক বক্তব্য ডানপন্থী অবস্থানের কারণে তিনি বিতর্কেও জড়ান। জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগে তাঁকে একাধিকবার সাজা পেতে হয়। ব্যক্তিগত জীবনে চারবার বিয়ে করেছিলেন বার্দো; এক ছেলে রয়েছে তাঁর।

ফরাসি চলচ্চিত্র জনপ্রিয় সংস্কৃতিতে গভীর ছাপ রেখে যাওয়া এই তারকার মৃত্যুতে এক অধ্যায়ের অবসান হলো।

তথ্যসূত্র: বিবিসি