অ্যালেক্স প্রেটি আগ্নেয়াস্ত্র বহন করলেও কোনো আইন লঙ্ঘন করেননি: মিনিয়াপোলিস পুলিশ প্রধান

ফেডারেল হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তাদের গুলিতে নিহত অ্যালেক্স প্রেটি আগ্নেয়াস্ত্র বহন করলেও তিনি কোনো আইন লঙ্ঘন করেননি—এমনটাই বলেছেন মিনিয়াপোলিস পুলিশের প্রধান ব্রায়ান ও’হারা।

Jan 28, 2026 - 00:43
অ্যালেক্স প্রেটি আগ্নেয়াস্ত্র বহন করলেও কোনো আইন লঙ্ঘন করেননি: মিনিয়াপোলিস পুলিশ প্রধান
ফেডারেল হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তাদের গুলিতে নিহত অ্যালেক্স প্রেটি ও মিনিয়াপোলিস পুলিশের প্রধান ব্রায়ান ও’হারা। ছবি: বিবিসি, সিবিএস নিউজ

ফেডারেল হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তাদের গুলিতে নিহত অ্যালেক্স প্রেটি আগ্নেয়াস্ত্র বহন করলেও তিনি কোনো আইন লঙ্ঘন করেননিএমনটাই বলেছেন মিনিয়াপোলিস পুলিশের প্রধান ব্রায়ান ও’হারা।

রোববার সিবিএসের ফেস দ্য নেশন অনুষ্ঠানে হারা বলেন, যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সংশোধনী অনুযায়ী আগ্নেয়াস্ত্র বহনের অধিকার রয়েছে। মিনেসোটায় বিষয়ে কিছু বিধিনিষেধ থাকলেও প্রেটি সেগুলোর কোনোটিই ভঙ্গ করেননি বলে পুলিশের কাছে থাকা তথ্যে দেখা যাচ্ছে।

তিনি বলেন, ‘কেউ বৈধভাবে অস্ত্র বহন করলে সেটি নিজে থেকে প্রাসঙ্গিক হয়ে ওঠে না। প্রশ্নটা কেবল তখনই আসে, যদি অস্ত্রটি কোনো অবৈধ উদ্দেশ্যে ব্যবহার করা হয়।

এর আগে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম দাবি করেন, প্রেটির কাছে একটি হ্যান্ডগান দুটি লোডেড ম্যাগাজিন ছিল এবং তিনি ডিএইচএস কর্মকর্তাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তবে স্থানীয় পুলিশের ভাষ্য অনুযায়ী, অস্ত্র বহনের বাইরে প্রেটির বিরুদ্ধে কোনো বেআইনি কার্যকলাপের প্রমাণ মেলেনি।

ঘটনাটি নিয়ে ফেডারেল কর্তৃপক্ষের বক্তব্য স্থানীয় পুলিশের অবস্থানের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে, যা নতুন করে বিতর্ক তৈরি করেছে।

এই ঘটনার পর হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোমকে বরখাস্তের দাবি উঠেছে। অবিলম্বে তাঁকে বরখাস্ত না করলে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করা হবেএমন আলটিমেটাম দিয়েছেন হাউস ডেমোক্র্যাটদের শীর্ষ নেতা হাকিম জেফরিজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের ওপর হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের মাধ্যমে যে সহিংসতা চালানো হচ্ছে, তা এখনই বন্ধ করতে হবে।

নোমের বক্তব্য ফেডারেল এজেন্টদের ভূমিকা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নিউইয়র্ক টাইমস জানায়, পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প সোমবার ওভাল অফিসে নোমের সঙ্গে দুই ঘণ্টার বৈঠক করলেও তার পদ ঝুঁকিতে আছেএমন কোনো ইঙ্গিত দেননি। তবে হোয়াইট হাউস নোমের বক্তব্য থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে।

তথ্যসূত্র: সিবিএস নিউজ, নিউইয়র্ক টাইমস