৯/১১-র ২৫তম বার্ষিকীতে সিআইএর গোপন নথি প্রকাশ, আগেই সতর্ক করা হয়েছিল দুই প্রেসিডেন্টকে

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ৯/১১ হামলা সংক্রান্ত আগে কখনো প্রকাশ না করা বেশ কিছু গোপন নথি প্রকাশ করেছে। নথিগুলো থেকে জানা যাচ্ছে, হামলার আগেই দুই মার্কিন প্রেসিডেন্টকে স্পষ্ট সতর্কতা দেওয়া হয়েছিল।

Sep 12, 2026 - 19:10
৯/১১-র ২৫তম বার্ষিকীতে সিআইএর গোপন নথি প্রকাশ, আগেই সতর্ক করা হয়েছিল দুই প্রেসিডেন্টকে
উইকিমিডিয়া কমন্স

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ৯/১১ হামলা সংক্রান্ত আগে কখনো প্রকাশ না করা বেশ কিছু গোপন নথি প্রকাশ করেছে। নথিগুলো থেকে জানা যাচ্ছে, হামলার আগেই দুই মার্কিন প্রেসিডেন্টকে স্পষ্ট সতর্কতা দেওয়া হয়েছিল।

সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ৯/১১-র ২৫তম বার্ষিকীতে এই নথিগুলো প্রকাশ করেন। এনবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, তিনি এটিকে সিআইএর ইতিহাসে ৯/১১ সংক্রান্ত বিশ্লেষণের সবচেয়ে বড় একক প্রকাশনা বলে অভিহিত করেছেন।

প্রকাশিত নথিগুলো প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশকে দেওয়া প্রতিদিনের গোয়েন্দা ব্রিফিং থেকে নেওয়া হয়েছে। এই ব্রিফিংগুলোতে আল-কায়েদার হুমকি ও মার্কিন ভূখণ্ডে সম্ভাব্য হামলার বিষয়ে তথ্য অন্তর্ভুক্ত ছিল।

র‍্যাটক্লিফ বলেছেন, এই প্রকাশনার লক্ষ্য হলো ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ঘটনা সম্পর্কে আমেরিকান জনগণের কাছে সম্পূর্ণ চিত্র তুলে ধরা।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার হামলায় নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ভার্জিনিয়ার পেন্টাগন ও পেনসিলভানিয়ায় বিমান বিধ্বস্ত হলে প্রায় তিন হাজার মানুষ নিহত হন। এই হামলা মার্কিন জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিকে আমূল পরিবর্তন করে দিয়েছিল।

সূত্র: এনবিসি নিউজ