ইরান আক্রান্ত হলে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে: খামেনির হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তা দ্বিপক্ষীয় সংঘাতে সীমাবদ্ধ থাকবে না; পুরো মধ্যপ্রাচ্যজুড়ে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—এমন কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার হওয়ার প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিলেন তিনি।

Feb 1, 2026 - 13:39
ইরান আক্রান্ত হলে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে: খামেনির হুঁশিয়ারি
হরমুজ প্রণালিতে ইরানের মহড়ায় অংশ নেওয়া এক নৌ সেনা। ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তা দ্বিপক্ষীয় সংঘাতে সীমাবদ্ধ থাকবে না; পুরো মধ্যপ্রাচ্যজুড়ে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বেএমন কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার হওয়ার প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিলেন তিনি।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমকে খামেনি বলেন, ‘আমেরিকানদের জানা উচিত, তারা যদি যুদ্ধ শুরু করে, তবে সেটি আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে।তিনি দাবি করেন, যুদ্ধজাহাজ সামরিক শক্তি প্রদর্শনের হুমকিতে ইরানের জনগণ ভয় পায় না।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গেগুরুত্বপূর্ণ আলোচনাচলছে বলে মন্তব্য করেন এবং গ্রহণযোগ্য সমাধানের আশা প্রকাশ করেন। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানিও বলেন, আলোচনার একটি কাঠামো ধীরে ধীরে এগোচ্ছে। তবে একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযানের কারণে সামরিক হস্তক্ষেপের হুমকিও দিয়ে আসছে ওয়াশিংটন।

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে। বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন মোতায়েন করা হয়েছে; মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা আরব সাগরে সক্রিয়। জবাবে তেহরান বলেছে, তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত।

রোববার থেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দুই দিনব্যাপী নৌ মহড়ার ঘোষণা দিয়েছে ইরান, যেখানে সরাসরি গোলাবর্ষণও থাকবে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। অতীতে হামলা হলে প্রণালি বন্ধের হুমকিও দিয়েছিল তেহরান।

এদিকে ইরানে সাম্প্রতিক দুটি বিস্ফোরণে উদ্বেগ বেড়েছে। বন্দর আব্বাসে গ্যাস লিকজনিত বিস্ফোরণে একজন নিহত ১৪ জন আহত হন; আহভাজে আরেক বিস্ফোরণে চারজন মারা যানসরকার দুটিকেই দুর্ঘটনা বলছে।

তথ্যসূত্র: বিবিসি