বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে বিসিবির চিঠি

টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিদ্ধান্ত জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বিসিবি।

Jan 4, 2026 - 23:52
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে বিসিবির চিঠি
আইসিসির কোর্টে বল ঠেলে দিয়ে ভারতে না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ছবি: আইসিসি

টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিদ্ধান্ত জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বিসিবি।

রোববার ( জানুয়ারি) ১৭ জন পরিচালককে নিয়ে বিসিবির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এই অবস্থান নিয়েছে বিসিবি।

এর আগে রাজনৈতিক কারণে মোস্তাফিজকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান অন্তর্বর্তী সরকারের আইন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দিতে বিসিবিকে নির্দেশ দেন।

পরে তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও সাংবাদিকদের বলেন, ‘একজন বাংলাদেশি খেলোয়াড়কে নিশ্চিত করার পর রাজনৈতিক যুক্তিতে তাকে না নেওয়ার সিদ্ধান্তের খবর গণমাধ্যমে এসেছে। এতে দেশের মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে আমাদেরও একটি অবস্থান নিতে হবে। সেই অবস্থানের আইনগত ভিত্তি প্রক্রিয়া আমরা পর্যালোচনা করছি। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী আইসিসি টিটোয়েন্টি বিশ্বকাপ ফেব্রুয়ারি থেকে ভারত শ্রীলঙ্কায় হওয়ার কথা। ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার কথা বাংলাদেশের।

২০২৬ আইপিএলের নিলামে কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কেকেআর। তবে তার আইপিএল খেলার বিরুদ্ধে গত কয়েক দিন ধরে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন নেতা প্রকাশ্যে আপত্তি জানিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত শনিবার বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া কেকেআরকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দেন। পরে ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে তাকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়।

ডালাস বার্তা ডেস্ক