মির্জা আব্বাসসহ ১০ জনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা নিয়োগ

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ জনকে নিজের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন মন্ত্রীর এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন।

Feb 17, 2026 - 10:39
মির্জা আব্বাসসহ ১০ জনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা নিয়োগ
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শপথ বইয়ে স্বাক্ষর তারেক রহমানের। ছবি: পিআইডি

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ জনকে নিজের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন মন্ত্রীর এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। এতে বলা হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬এর (বি) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন।

মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ . রাশেদ আল মাহমুদ তিতুমীর।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, . মাহদী আমিন রেহান আসিফ আসাদ।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডালাস বার্তা প্রতিবেদক