বোমার হুমকিতে আনা হাই স্কুলে ক্লাস বন্ধ
টেক্সাসের আনা শহরের আনা হাই স্কুলে বোমা হামলার সম্ভাব্য হুমকি পাওয়ার পর বুধবার ক্লাস বাতিল করা হয়েছে।
টেক্সাসের আনা শহরের আনা হাই স্কুলে বোমা হামলার সম্ভাব্য হুমকি পাওয়ার পর বুধবার ক্লাস বাতিল করা হয়েছে।
আনা আইএসডি বুধবার সকালে জানায়, হাই স্কুল ক্যাম্পাসকে লক্ষ্য করে সম্ভাব্য বোমা হুমকির বিষয়টি তারা তদন্ত করছে। জেলা কর্তৃপক্ষ স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে পুরো ভবনে তল্লাশি চালাচ্ছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বুধবার আনা হাই স্কুলে সব ক্লাস বন্ধ রাখা হয়। তবে আনা আইএসডির অন্য সব ক্যাম্পাস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা রয়েছে।
হুমকির ধরন বা কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে কি না—এ বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: ফক্স ফোর