ফিফা বিশ্বকাপের সময় ডাউনটাউন ডালাসে যানবাহনমুক্ত জোনের প্রস্তাব

২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে নর্থ টেক্সাসে হাজারো দর্শনার্থীর আগমনকে কেন্দ্র করে ডাউনটাউন এলাকায় অস্থায়ীভাবে যানবাহন চলাচল বন্ধ রাখার পরিকল্পনা নিয়েছে ডালাস সিটি কর্তৃপক্ষ। যদিও ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আর্লিংটনে, তবু ডালাসেও বড় জমায়েতের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Feb 19, 2026 - 12:39
ফিফা বিশ্বকাপের সময় ডাউনটাউন ডালাসে যানবাহনমুক্ত জোনের প্রস্তাব
বিশ্বকাপ চলাকালে ডালাস শহরের কেন্দ্রে অস্থায়ীভাবে যানবাহন চলাচল বন্ধ রাখার পরিকল্পনা নিয়েছে ডালাস সিটি কর্তৃপক্ষ। ছবি: ফক্স ফোর

২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে নর্থ টেক্সাসে হাজারো দর্শনার্থীর আগমনকে কেন্দ্র করে ডাউনটাউন এলাকায় অস্থায়ীভাবে যানবাহন চলাচল বন্ধ রাখার পরিকল্পনা নিয়েছে ডালাস সিটি কর্তৃপক্ষ। যদিও ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আর্লিংটনে, তবু ডালাসেও বড় জমায়েতের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, টুর্নামেন্ট চলাকালে এক বা একাধিক সপ্তাহান্তে ডাউনটাউনের নির্দিষ্ট সড়কগুলোকেভেহিকল-ফ্রি জোনঘোষণা করা হতে পারে। প্রস্তাব অনুযায়ী, মেইন স্ট্রিটের এরভে, ফিল্ড আকার্ড স্ট্রিটের মধ্যবর্তী অংশএলম কমার্স স্ট্রিটের মধ্যেযান চলাচল বন্ধ রাখা হবে।

হ্যালোইন উপলক্ষে পরীক্ষামূলকভাবে একই ধরনের উদ্যোগে প্রায় ৭১ হাজার মানুষ অংশ নেন বলে জানায় সিটি স্টাফ। তাদের দাবি, ব্যারিকেড স্থাপন নিরাপত্তা ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল।

সিটি কাউন্সিল সদস্য কারা মেন্ডেলসন জুলাই সপ্তাহান্তে বেশি সময় সড়ক উন্মুক্ত রাখার আহ্বান জানান। তিনি প্রস্তাব দেন, ডাউনটাউন ডালাস ইনকরপোরেটেডের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন পার্কে ভিন্ন ভিন্ন ঐতিহাসিক থিমভিত্তিক আয়োজন করা যেতে পারে।

অন্যদিকে কাউন্সিল সদস্য বিল রথ ডাউনটাউনে বিনামূল্যে পার্কিংয়ের প্রস্তাব দেন, যাতে গাড়িতে আসা দর্শনার্থীরা নিরুৎসাহিত না হন। তবে কাউন্সিল সদস্য জারিন গ্রেসি গণপরিবহন ব্যবহারে প্রণোদনা দেওয়ার পক্ষে মত দেন, যাতে সড়কে গাড়ির সংখ্যা কমে এবং হাঁটার উপযোগী পরিবেশ তৈরি হয়।

দেশজুড়ে এমন উদ্যোগ জনপ্রিয়তা পাচ্ছে, যেমন ক্যালিফোর্নিয়ার স্যান জোসেভিভা কালেকর্মসূচি।

তবে প্রস্তাবিত সড়ক বন্ধে ব্যারিকেড জননিরাপত্তা ব্যয়ের পরিমাণ এখনো জানায়নি সিটি কর্তৃপক্ষ। সাধারণত বিশেষ ইভেন্টের ক্ষেত্রে আয়োজকদের এসব ব্যয় বহন করতে হয়। পাশাপাশি সড়কে অস্থায়ী দোকান বসাতে বিক্রেতাদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

কাউন্সিল সদস্য পল রিডলি জানান, বিশ্বকাপের পরেও মাসে অন্তত এক সপ্তাহান্তে এমন উদ্যোগ চালু রাখার সম্ভাবনা রয়েছে।

তথ্যসূত্র: ফক্স ফোর