নতুন মন্ত্রিসভায় ২৫ জেলা থেকে নেই কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় দেশের ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী রাখা হয়নি। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নোয়াখালী, আওয়ামী লীগ–অধ্যুষিত গোপালগঞ্জসহ কয়েকটি জেলা প্রতিনিধিত্বহীন রয়েছে। উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জামায়াত–অধ্যুষিত এলাকাগুলো থেকেও কেউ স্থান পাননি।

Feb 17, 2026 - 11:10
নতুন মন্ত্রিসভায় ২৫ জেলা থেকে নেই কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী
মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ। ছবি: বিএনপির মিডিয়া সেল

তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় দেশের ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী রাখা হয়নি। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নোয়াখালী, আওয়ামী লীগঅধ্যুষিত গোপালগঞ্জসহ কয়েকটি জেলা প্রতিনিধিত্বহীন রয়েছে। উত্তর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জামায়াতঅধ্যুষিত এলাকাগুলো থেকেও কেউ স্থান পাননি।

মন্ত্রিসভার তালিকা বিশ্লেষণে দেখা গেছে, কুমিল্লায় নির্বাচনী সাফল্যের প্রতিফলন ঘটেছে মন্ত্রিসভায়। উত্তরবঙ্গে আসন কম পেলেও ওই অঞ্চল থেকে একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী করা হয়েছে। আবার এমন কয়েকজন স্থান পেয়েছেন, যাঁদের বাবা অতীতে বিএনপি সরকারের মন্ত্রী ছিলেন।

কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, সাতক্ষীরা চুয়াডাঙ্গাএই আট জেলায় বিএনপি কোনো আসন না পাওয়ায় সেখান থেকে কেউ মন্ত্রিসভায় নেই। বড় জেলা খুলনাও মন্ত্রিত্ব থেকে বাদ পড়েছে, যদিও ছয়টির মধ্যে চারটিতে জয় পেয়েছে বিএনপি।

আওয়ামী লীগঘনিষ্ঠ হিসেবে পরিচিত গোপালগঞ্জ, মাদারীপুর শরীয়তপুর থেকেও কেউ মন্ত্রী হননি, যদিও কয়েকটি আসনে বিএনপি জয় পেয়েছে। ঢাকায় মন্ত্রী থাকলেও আশপাশের মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ গাজীপুর থেকে কেউ জায়গা পাননি।

অন্যদিকে রংপুর রাজশাহী বিভাগে তুলনামূলক কম আসন পেলেও মন্ত্রিসভায় ওই দুই বিভাগের প্রতিনিধিত্ব বেশি। কুমিল্লা থেকেও একাধিক পূর্ণ মন্ত্রী হয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আঞ্চলিক ভারসাম্যের চেয়ে দলীয় কৌশল অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েই এবারের মন্ত্রিসভা গঠন করা হয়েছে।

ডালাস বার্তা প্রতিবেদক