প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Feb 17, 2026 - 09:51
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমান শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর তিনি শপথ গ্রহণের দুই নথিতে স্বাক্ষর করেন।

এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতারাও।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করছে।

সংসদীয় দলের নেতাও নির্বাচিত হয়েছেন তারেক রহমান। মঙ্গলবার বেলা সোয়া ১১টায় সংসদীয় দলের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তাকে সর্বসম্মতিক্রমে এই দুই পদে নির্বাচিত করা হয়।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তারেক রহমানসহ নবনির্বাচিত এমপিরা শপথ নেওয়ার পর সংসদীয় দলের বৈঠকে বসেন। শপথগ্রহণ শেষে সংসদ সদস্যরা শপথপত্রে স্বাক্ষর করেন।

ডালাস বার্তা প্রতিবেদক