শিক্ষার্থীদের চাপ কমাতে ইউএনটি ডালাসে বিনামূল্যে খাদ্য ও পোশাক সহায়তা
ডালাসের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস (ইউএনটি ডালাস)-এ শিক্ষার্থীদের আর্থিক চাপ কমাতে চালু রয়েছে বিনামূল্যের খাদ্য ও পোশাক সহায়তা কর্মসূচি। সম্প্রসারিত ‘ট্রেইলব্লেজার্স কেয়ার প্যান্ট্রি’ ও নতুন ‘ট্রেইলব্লেজার্স কেয়ার ক্লোজেট’ থেকে শিক্ষার্থীরা প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারছেন।

করোনা মহামারির সময় সীমিত পরিসরে খাদ্য সহায়তা কর্মসূচিটি শুরু হয়। মহামারি শেষ হলেও প্রয়োজন রয়ে যায়। পরে নর্থ টেক্সাস ফুড ব্যাংকের সঙ্গে অংশীদারত্ব এবং মার্ক কিউবান হিরোজ সেন্টার ও ডির্ক নোভিৎসকি ফাউন্ডেশনের অনুদানে কর্মসূচি সম্প্রসারণ করা হয়।
এ সপ্তাহে বিশ্ববিদ্যালয়টি পোশাক সহায়তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। এখানে ব্যবহৃত কিন্তু ভালো অবস্থার পেশাদারি পোশাক, কিছু নতুন পোশাক এবং প্রয়োজনীয় ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এসব সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে এবং দৈনন্দিন খরচজনিত চাপ কমাতে সহায়তা করছে। দুই সেবাই শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে।
অথ্যসূত্র: এনবিসি ৫