ব্যবহারের সময় বিস্ফোরণের ঝুঁকি, টি.জে. ম্যাক্স ও মার্শালসের হাজারো চার্জার প্রত্যাহার

যুক্তরাষ্ট্রজুড়ে টি.জে. ম্যাক্স ও মার্শালস স্টোরে বিক্রি হওয়া হাজারের বেশি ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মার্কিন ভোক্তা পণ্য নিরাপত্তা কমিশন (সিপিএসসি)। সংস্থাটির সতর্কবার্তা অনুযায়ী, চার্জারগুলো ব্যবহারের সময় বিস্ফোরিত হতে পারে, যা আগুন লাগা ও দগ্ধ হওয়ার ঝুঁকি তৈরি করছে।

Jan 10, 2026 - 13:29
ব্যবহারের সময় বিস্ফোরণের ঝুঁকি, টি.জে. ম্যাক্স ও মার্শালসের হাজারো চার্জার প্রত্যাহার
ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জারগুলো বেগুনি, সাদা ও গোলাপি রঙে পাওয়া যেত, মডেল নম্বর ছিল ‘RM5PBM’। ছবি: এনবিসি নিউজ

যুক্তরাষ্ট্রজুড়ে টি.জে. ম্যাক্স মার্শালস স্টোরে বিক্রি হওয়া হাজারের বেশি ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মার্কিন ভোক্তা পণ্য নিরাপত্তা কমিশন (সিপিএসসি) সংস্থাটির সতর্কবার্তা অনুযায়ী, চার্জারগুলো ব্যবহারের সময় বিস্ফোরিত হতে পারে, যা আগুন লাগা দগ্ধ হওয়ার ঝুঁকি তৈরি করছে।

সিপিএসসি জানায়, ‘ইসলা রেব্র্যান্ডের এসব চার্জার ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত দেশজুড়ে টি.জে. ম্যাক্স মার্শালসের বিভিন্ন শাখায় বিক্রি হয়েছে। প্রতিটি চার্জারের দাম ছিল ১৫ ডলার। পণ্যগুলো বেগুনি, সাদা গোলাপি রঙে পাওয়া যেত এবং মডেল নম্বর ছিল ‘RM5PBM’

পাতলা আকৃতির এই ম্যাগনেটিক চার্জারগুলো আইফোনের ওপর রেখে চার্জ দেওয়ার উপযোগী করে বাজারজাত করা হয়েছিল। তবে সিপিএসসির মতে, ব্যবহারের সময় এগুলো বিস্ফোরিত হওয়ার আশঙ্কা থাকায় তা গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে।

সংস্থাটি ক্রেতাদের অবিলম্বে চার্জার ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে রিফান্ড পেতে পণ্যটি নিবন্ধনের নির্দেশ দেওয়া হয়েছে। সিপিএসসি স্পষ্ট করে জানায়, এসব চার্জার কোনোভাবেই ঘরের সাধারণ ময়লার সঙ্গে ফেলা যাবে না। বরং বাড়ির কাছের হার্ডওয়্যার বা হোম ইমপ্রুভমেন্ট স্টোরের বাইরে থাকা নির্দিষ্ট লিথিয়াম-আয়ন ব্যাটারি রিসাইক্লিং বক্সে জমা দিতে হবে।

চলতি বছরের জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই প্রত্যাহার কার্যক্রম শুরু হয়েছে। সিপিএসসির হিসাব অনুযায়ী, মোট প্রায় ১৩ হাজার ২০০টি চার্জার বিক্রি হয়েছে।

ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট স্টোর কমিশনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানানো হয়েছে।

তথ্যসূত্র: এনবিসি ৫