যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)–এর অভিযানে গাড়ি থেকে টেনে বের করে নেওয়া এক নারীর ভিডিও গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। ওই নারী আলিয়া রহমান—বাংলাদেশি বংশোদ্ভূত এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও অধিকারকর্মী।

Jan 15, 2026 - 11:33
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ
আইসিই এজেন্টদের হাতে আটক আলেয়া রহমান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)–এর অভিযানে গাড়ি থেকে টেনে বের করে নেওয়া এক নারীর ভিডিও গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। ওই নারী আলিয়া রহমানবাংলাদেশি বংশোদ্ভূত এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার অধিকারকর্মী।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, মুখোশধারী ফেডারেল এজেন্টরা আলিয়া রহমানের গাড়ির জানালা ভেঙে তাঁকে জোর করে টেনে বের করছেন। অভিযোগ রয়েছে, তিনি এক বিক্ষোভ চলাকালে আইসিইর গাড়ি চলাচলে বাধা দিয়েছিলেন। ঘটনাটি ঘটে রেনে নিকোল গুড নামের এক নারীর গুলিতে নিহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে, ওই এলাকার কাছেই।

ভিডিওতে দেখা যায়, গাড়িচালক আলিয়া রহমান চিৎকার করে বলছিলেন, তিনিশারীরিকভাবে প্রতিবন্ধকতার সম্মুখীনএবংডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করছেন। সময় একাধিক মুখোশধারী ফেডারেল এজেন্ট তাঁকে হাতকড়া পরিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে নিয়ে যায়

লিংকডইন বিভিন্ন প্রকাশ্য প্রোফাইল অনুযায়ী, ৪৩ বছর বয়সী আলিয়া রহমান মিনিয়াপোলিসে বসবাসরত একজন কমিউনিটি সেফটি বিশেষজ্ঞ। কর্মজীবনে তিনি ফুল স্ট্যাক ডেভেলপার, ইঞ্জিনিয়ারিং ম্যানেজারসহ একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করেছেন। তিনিব্ল্যাক লাইভস ম্যাটারআন্দোলনের সঙ্গে প্রায় এক দশক ধরে যুক্ত এবং পুলিশ কর্মকর্তাদের বডি ক্যামেরা ব্যবহারের নীতির পক্ষে সক্রিয় ছিলেন। সামাজিক মাধ্যমে তিনি নিজেকে পরিচয় দেনফ্রেন্ডলি নেবারহুড ডিনায়েবল অ্যাসেটহিসেবে।

আলিয়া রহমান যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেও পরে পরিবারের সঙ্গে বাংলাদেশে কিছু সময় কাটান। পরে উচ্চশিক্ষার জন্য আবার যুক্তরাষ্ট্রে ফেরেন। তিনি নিজেকে জেন্ডারকুইয়ার হিসেবে পরিচয় দেন এবং এলজিবিটি বর্ণবৈষম্যবিরোধী বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করেছেন। মিনেসোটাভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ওয়েলস্টোনে তিনিডিরেক্টর অব মুভমেন্ট টেকনোলজিহিসেবে দায়িত্ব পালন করছেন।

ফেডারেল কর্তৃপক্ষ জানায়, আবাসিক এলাকায় অভিবাসন প্রয়োগ কার্যক্রম চলাকালে বিক্ষোভকারীদের সরাতে গিয়ে ঘটনা ঘটে। ভিডিওতে বিক্ষোভকারীদের আইসিই এজেন্টদের উদ্দেশেথামুনএটা নোংরা কাজবলে চিৎকার করতে শোনা যায়। ঘটনার পর রহমানের বিরুদ্ধে নতুন কোনো অভিযোগ আনা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

সাধারণ নথি অনুযায়ী, এক দশকেরও বেশি আগে তাঁর বিরুদ্ধে কয়েকটি ছোটখাটো আইনি মামলার রেকর্ড রয়েছে, যার মধ্যে ডিইউআই ট্রাফিক সংক্রান্ত অভিযোগ অন্তর্ভুক্ত।

তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট