পদ্মা সেতুতে টোল আদায় ছাড়াল ৩ হাজার কোটি টাকা

৩০ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত পদ্মা সেতু চালুর পর ৪৩ মাসে টোল বাবদ আয় ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে গত মঙ্গলবার পর্যন্ত এই বিপুল অঙ্কের টোল আদায় হয়েছে।

Jan 20, 2026 - 13:27
পদ্মা সেতুতে টোল আদায় ছাড়াল ৩ হাজার কোটি টাকা
বাংলাদেশ, পদ্ম সেতু, টোল আদায়, অর্থনীতি

৩০ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত পদ্মা সেতু চালুর পর ৪৩ মাসে টোল বাবদ আয় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে গত মঙ্গলবার পর্যন্ত এই বিপুল অঙ্কের টোল আদায় হয়েছে।

মঙ্গলবার সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে তথ্য। সেতু কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল রাজস্ব আদায় ধারাবাহিকভাবে বেড়েছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, দেশের দক্ষিণ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করায় যাতায়াতের সময় কমেছে, বেড়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড। কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ শিল্পজাত পণ্য পরিবহণে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, যার ইতিবাচক প্রভাব পড়ছে জিডিপি প্রবৃদ্ধিতে।

মাওয়া জাজিরা প্রান্তে চালু আধুনিক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা টোল আদায়কে আরও গতিশীল করেছে। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) কার্ডের মাধ্যমে স্বয়ংক্রিয় টোল আদায়ে যানবাহনকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না।

ডালাস বার্তা প্রতিবেদক