গাড়ি বীমা গ্রাহকদের ১০০ ডলার ফেরত দেবে স্টেট ফার্ম
গাড়ি বীমা গ্রাহকদের এককালীন গড়ে ১০০ ডলার করে ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের বীমা জায়ান্ট স্টেট ফার্ম। বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, প্রত্যাশার চেয়ে ভালো আন্ডাররাইটিং পারফরম্যান্স ও আর্থিক সক্ষমতার কারণেই এই ক্যাশব্যাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, চলতি গ্রীষ্মেই এককালীন এই রিফান্ড দেওয়া হবে। তবে ঠিক কবে এবং কীভাবে গ্রাহকদের কাছে অর্থ পৌঁছাবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু জানায়নি তারা।
স্টেট ফার্ম মিউচ্যুয়ালের প্রেসিডেন্ট ও সিইও জন ফার্নি এক বিবৃতিতে বলেন, গ্রাহককেন্দ্রিক মিউচ্যুয়াল কোম্পানি হিসেবে প্রতিষ্ঠানটি সরাসরি গ্রাহকদের কাছে মূল্য ফেরত দিতে পারে, একই সঙ্গে ভবিষ্যতের প্রতিশ্রুতি রক্ষায় আর্থিক শক্তি বজায় রাখতে সক্ষম।
১০০ ডলার করে ফেরত দেওয়াও ঘোষণা দেওয়া হলেও বিমার কিস্তি এবং স্টেট বা অঙ্গরাজ্য ভেদে এই অংকের পরিমাণ কম-বেশি হতে পারে। স্টেট ফার্ম আরও জানিয়েছে যে, অটো মেরামতের খরচ কমে যাওয়া এবং দুর্ঘটনার হার হ্রাস পাওয়ায় ২০২৫ সালে ৪০টি অঙ্গরাজ্যে গ্রাহকদের বিমার রেট প্রায় ১০ শতাংশ কমানোও হয়েছে।
কারা পাবেন এই ১০০ ডলার? ২০২৫ সালে যাদের স্টেট ফার্মের অধীনে সক্রিয় ব্যক্তিগত গাড়ি বিমা ছিল, তারাই এই অর্থ পাবেন। কোম্পানিটি জানিয়েছে, তাদের নেটওয়ার্কের অধীনে থাকা ৪৯ মিলিয়নেরও বেশি যানবাহনের মালিকরা এই লভ্যাংশ পাবেন।
তথ্যসূত্র: ফক্স ফোর, ইউএসএ টুডে