শুল্কের বিরুদ্ধে রায় এলে যুক্তরাষ্ট্রের ‘মারাত্মক ক্ষতি’ হবে, ট্রাম্পের সতর্কতা

নিজের আরোপ করা ব্যাপক শুল্কের বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় থাকা অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, এসব শুল্ক বাতিল হলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য ‘ভয়াবহ ধাক্কা’।

Jan 4, 2026 - 13:14
শুল্কের বিরুদ্ধে রায় এলে যুক্তরাষ্ট্রের ‘মারাত্মক ক্ষতি’ হবে, ট্রাম্পের সতর্কতা
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: পলিটিকো

নিজের আরোপ করা ব্যাপক শুল্কের বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় থাকা অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, এসব শুল্ক বাতিল হলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্যভয়াবহ ধাক্কা

ট্রুথ সোশালে শুক্রবার (২ জানুয়ারি) সকালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, শুল্ক যুক্তরাষ্ট্রের জন্যঅভূতপূর্বভাবেজাতীয় নিরাপত্তা সমৃদ্ধি নিশ্চিত করেছে। তাঁর দাবি, অন্যায়ভাবে আচরণ করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের ক্ষমতা হারালে যুক্তরাষ্ট্র বড় ক্ষতির মুখে পড়বে।

এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে আরোপ করা ট্রাম্পের শুল্কগুলো বৈধ কি না, তা বিবেচনা করছে। এসব শুল্কের বিরুদ্ধে ছোট ব্যবসা ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কয়েকটি অঙ্গরাজ্যের করা মামলাগুলো একত্র হয়ে এখন সর্বোচ্চ আদালতে রয়েছে।

নভেম্বরে আদালতে হওয়া শুনানিতে বাদীপক্ষের আইনজীবীরা বলেন, কর আরোপের ক্ষমতা কেবল কংগ্রেসের। তবে সরকারের পক্ষে যুক্তি তুলে ধরে যুক্তরাষ্ট্রের সলিসিটার জেনারেল ডি. জন সাউয়ার বলেন, বিষয়টি কর নয়, বরং বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত। শুনানিতে সম্ভাব্য শুল্ক ফেরত দেওয়ার জটিলতা নিয়েও আলোচনা হয়, যা বিচারপতি অ্যামি কোনি ব্যারেট সম্ভাব্য একটি বিশৃঙ্খলাহিসেবেই দেখছেন।

ইতোমধ্যে কস্টকো, রেভলন বাম্বল বি ফুডসসহ কয়েকটি কোম্পানি সম্ভাব্য রায়ের আগে শুল্ক চূড়ান্ত হিসাবের সময়সীমা চ্যালেঞ্জ করেছে, যাতে শুল্ক বাতিল হলে তারা অর্থ ফেরত পাওয়ার অধিকার সংরক্ষণ করতে পারে।

কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের তথ্য অনুযায়ী, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকে গত বছর ডিসেম্বর পর্যন্ত নতুন শুল্ক থেকে ২০০ বিলিয়ন ডলারের বেশি রাজস্ব আদায় হয়েছে। এর বড় অংশ এসেছে চীন, মেক্সিকো কানাডা থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক থেকে।

এরই মধ্যে কিছু ক্ষেত্রে শুল্ক ছাড় বা বিলম্বও ঘোষণা করেছে প্রশাসন। ইতালীয় পাস্তার ওপর প্রস্তাবিত ১০৭ শতাংশ শুল্ক কমিয়ে উল্লেখযোগ্যভাবে নামানো হয়েছে। পাশাপাশি, আসবাবপত্র রান্নাঘরের ক্যাবিনেটসহ কিছু পণ্যের ওপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

সুপ্রিম কোর্টের রায় কবে আসবে, তা নিশ্চিত নয়। তবে চলতি টার্ম শেষ হওয়ার আগেই, জুনের মধ্যে রায় দেওয়া হতে পারে। বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট ইঙ্গিত দিয়েছেন, জানুয়ারিতেই মতামত আসতে পারে। আদালত যদি আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় শুল্ক বাতিল করে, সে ক্ষেত্রে অন্য বাণিজ্য আইনের মাধ্যমে নতুন শুল্ক আরোপের বিকল্প পরিকল্পনাও তৈরি করছে ট্রাম্প প্রশাসন।

তথ্যসূত্র: স্পেকট্রাম নিউজ