যুক্তরাষ্ট্রে ৩০ বছরে প্রথম মর্টগেজ সুদ ৬ শতাংশের নিচে

দীর্ঘদিন পর অবশেষে ৬ শতাংশের নিচে নেমে এসেছে যুক্তরাষ্ট্রের গড় দীর্ঘমেয়াদি মর্টগেজ সুদহার। ২০২২ সালের শেষ দিকের পর এই প্রথম এমনটা ঘটল—যা বসন্তকালীন বাড়ি কেনাবেচা মৌসুম শুরুর ঠিক সময়ে সম্ভাব্য ক্রেতাদের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Mar 1, 2026 - 13:00
যুক্তরাষ্ট্রে ৩০ বছরে প্রথম মর্টগেজ সুদ ৬ শতাংশের নিচে
বসন্তকালীন কেনাবেচা মৌসুমের শুরুতে মর্টগেজ সুদ ৬ শতাংশের নিচে থাকায় সামর্থ্যবান ক্রেতারা বাজারে ফিরতে পারেন। ছবি: নিউইয়র্ক পোস্ট

দীর্ঘদিন পর অবশেষে শতাংশের নিচে নেমে এসেছে যুক্তরাষ্ট্রের গড় দীর্ঘমেয়াদি মর্টগেজ সুদহার। ২০২২ সালের শেষ দিকের পর এই প্রথম এমনটা ঘটলযা বসন্তকালীন বাড়ি কেনাবেচা মৌসুম শুরুর ঠিক সময়ে সম্ভাব্য ক্রেতাদের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

মর্টগেজ ক্রেতা প্রতিষ্ঠান ফ্রেডি ম্যাক জানিয়েছে, বেঞ্চমার্ক ৩০ বছরের স্থির সুদহার কমে দাঁড়িয়েছে .৯৮ শতাংশে। আগের সপ্তাহে যা ছিল .০১ শতাংশ। এক বছর আগে একই সময়ে হার ছিল .৭৬ শতাংশ।

চলতি বছরে গড় সুদহার শতাংশের আশপাশেই ঘোরাফেরা করছিল। টানা তৃতীয় সপ্তাহের মতো কমে এটি ২০২২ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্নের কাছাকাছি পৌঁছেছে। ওইদিন হার ছিল .৮৯ শতাংশ।

মর্টগেজ সুদহার নির্ধারণে একাধিক বিষয় প্রভাব ফেলে। এর মধ্যে রয়েছে ফেডারেল রিজার্ভের সুদনীতির সিদ্ধান্ত, অর্থনীতি মূল্যস্ফীতি নিয়ে বন্ডবাজারের বিনিয়োগকারীদের প্রত্যাশা। সাধারণত ১০ বছরের ট্রেজারি বন্ডের ফলনের গতিপথ অনুসরণ করে মর্টগেজ সুদহার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ১০ বছরের ট্রেজারি ফলন ছিল .০২ শতাংশ, যা এক সপ্তাহ আগে ছিল প্রায় .০৭ শতাংশ।

সুদহার কয়েক মাস ধরে নিম্নমুখী থাকায় ২০২৫ সালের শেষ চার মাসে বাড়ি বিক্রিতে কিছুটা গতি ফিরেছিল। তবে ২০২২ সালে মহামারিকালীন নিম্ন সুদহার থেকে ঊর্ধ্বগতির পর যে মন্দা শুরু হয়, তা থেকে আবাসন বাজার পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি।

এমনকি চলতি বছরে তুলনামূলকভাবে ক্রেতাবান্ধব সুদহার থাকলেও গত মাসে বাড়ি বিক্রি সেভাবে বাড়েনি। বরং প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ মাসিক পতন এবং দুই বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ধীর বার্ষিক বিক্রির হার দেখা গেছে।

তবু বিশ্লেষকদের মতে, বসন্তকালীন কেনাবেচা মৌসুমের শুরুতে ৩০ বছরের মর্টগেজ সুদ শতাংশের নিচে থাকায় সামর্থ্যবান ক্রেতারা বাজারে ফিরতে পারেন। ব্রাইট এমএলএস-এর প্রধান অর্থনীতিবিদ লিসা স্টার্টেভ্যান্ট বলেন, সুদহার শতাংশের নিচে থাকলে ক্রেতা বিক্রেতাউভয়েই বাজারে সক্রিয় হতে শুরু করবেন। মার্চ থেকেই সাধারণত বসন্তের কেনাবেচা মৌসুম গতি পায়। সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন সুদহারে মৌসুম জমজমাট হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট