টেক্সাসে ভূতাত্ত্বিক জরিপে মিলল ১৬০ কোটি ব্যারেল তেল

টেক্সাসের পারমিয়ান বেসিনে বিপুল পরিমাণ অপ্রকাশিত তেল ও গ্যাসের সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। সংস্থাটির সর্বশেষ মূল্যায়নে বলা হয়েছে, এই অঞ্চলে প্রযুক্তিগতভাবে উত্তোলনযোগ্য তেলের পরিমাণ প্রায় ১৬০ কোটি ব্যারেল এবং গ্যাসের পরিমাণ ২৮ দশমিক ৩ ট্রিলিয়ন ঘনফুট।

Jan 15, 2026 - 13:32
টেক্সাসে ভূতাত্ত্বিক জরিপে মিলল ১৬০ কোটি ব্যারেল তেল
আবিষ্কৃত তেলের পরিমাণ যুক্তরাষ্ট্রের প্রায় ১০ সপ্তাহের চাহিদা পূরণে সক্ষম। ছবি: ফক্স ফোর

টেক্সাসের পারমিয়ান বেসিনে বিপুল পরিমাণ অপ্রকাশিত তেল গ্যাসের সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। সংস্থাটির সর্বশেষ মূল্যায়নে বলা হয়েছে, এই অঞ্চলে প্রযুক্তিগতভাবে উত্তোলনযোগ্য তেলের পরিমাণ প্রায় ১৬০ কোটি ব্যারেল এবং গ্যাসের পরিমাণ ২৮ দশমিক ট্রিলিয়ন ঘনফুট।

বুধবার প্রকাশিত ইউএসজিএসের প্রতিবেদনে বলা হয়, এই গ্যাস বর্তমান ব্যবহারের হারে যুক্তরাষ্ট্রকে প্রায় ১০ মাস সরবরাহ করতে পারে। আর আবিষ্কৃত তেলের পরিমাণ দেশটির প্রায় ১০ সপ্তাহের চাহিদা পূরণে সক্ষম।

ইউএসজিএস জানায়, এই তেল গ্যাস মূলত উডফোর্ড বারনেট শেল স্তরে অবস্থান করছে, যা পারমিয়ান বেসিন থেকে নিউ মেক্সিকোর দক্ষিণপূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত। এখন পর্যন্ত এই দুটি শেল স্তর থেকে উৎপাদিত তেলের পরিমাণ প্রায় কোটি ৬০ লাখ ব্যারেলযা যুক্তরাষ্ট্রের মাত্র এক দিনের তেল ব্যবহারের সমান।

সংস্থাটি বলছে, এসব তেল গ্যাসের স্তর অনেক গভীরে থাকায় আধুনিক উৎপাদন প্রযুক্তি আসার আগে সেখানে পৌঁছানো সম্ভব ছিল না। সাম্প্রতিক প্রযুক্তিগত অগ্রগতির কারণেই এবার এসব অপ্রকাশিত সম্পদের সম্ভাবনা চিহ্নিত করা গেছে।

ইউএসজিএসের পরিচালক নেড মামুলা বলেন, ‘যুক্তরাষ্ট্রের অর্থনীতি জীবনযাত্রা জ্বালানির ওপর নির্ভরশীল। আমাদের এই মূল্যায়ন দেখাচ্ছেশিল্প খাত এখনো যেসব জ্বালানি সম্পদ আবিষ্কার করতে পারেনি, সেগুলোর বড় সম্ভাবনা রয়েছে। পারমিয়ান বেসিনের উডফোর্ড বারনেট শেলে উল্লেখযোগ্য পরিমাণ অপ্রকাশিত তেল গ্যাস রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই আবিষ্কার যুক্তরাষ্ট্রের জ্বালানি নিরাপত্তা ভবিষ্যৎ উৎপাদন পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করতে পারে।

তথ্যসূত্র: ফক্স ফোর