ডালাসে ১২ শতাংশ খুন কমেছে, দাবি পুলিশের

ডালাসে ২০২৫ সালে খুনের সংখ্যা কমেছে ১২ শতাংশ। আগের বছরের তুলনায় ৪৩টি কম খুন হয়েছে বলে জানিয়েছে ডালাস পুলিশ বিভাগ (ডিপিডি)।

Jan 13, 2026 - 21:09
ডালাসে ১২ শতাংশ খুন কমেছে, দাবি পুলিশের
আগের বছরের তুলনায় হামলা, ডাকাতি ও খুন মিলিয়ে প্রায় এক হাজার কম ঘটনা নথিভুক্ত হয়েছে। ছবি: ডালাস মর্নিং নিউজ

ডালাসে ২০২৫ সালে খুনের সংখ্যা কমেছে ১২ শতাংশ। আগের বছরের তুলনায় ৪৩টি কম খুন হয়েছে বলে জানিয়েছে ডালাস পুলিশ বিভাগ (ডিপিডি)

সিটি কাউন্সিলের সোমবারের (১২ জানুয়ারি) বৈঠকে বছরের অপরাধ পরিসংখ্যান তুলে ধরেন পুলিশপ্রধান ডেভিড কোমো। তিনি জানান, শহরজুড়ে সহিংস অপরাধ কমেছেআগের বছরের তুলনায় ২০২৫ সালে হামলা, ডাকাতি খুন মিলিয়ে প্রায় এক হাজার কম ঘটনা নথিভুক্ত হয়েছে।

তবে কোমো জোর দিয়ে বলেন, উন্নতি হলেও কাজ শেষ হয়নি। সাম্প্রতিক সময়ে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট ডালাসে অপরাধ পরিস্থিতির দায় দেখিয়ে এটিঅ্যান্ডটির সদর দপ্তর স্থানান্তরের সমালোচনা করেন। এর জবাবে পুলিশপ্রধান বলেন, এটিঅ্যান্ডটির সিদ্ধান্তের সঙ্গে ডাউনটাউন ডালাসের নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। তাঁর ভাষায়, ‘পরিসংখ্যানই প্রমাণ করেডাউনটাউন ডালাস আগের যেকোনো সময়ের চেয়ে বেশি নিরাপদ।

ডিপিডিতে বর্তমানে পুলিশ সদস্যের সংখ্যা হাজার ৩০০, যা প্রায় এক দশকের মধ্যে সর্বোচ্চ বলেও জানান তিনি।

এদিকে কাউন্সিল সদস্যরা এলোমেলো গুলিবর্ষণের সমস্যা নিয়েও প্রশ্ন তোলেন। নববর্ষের রাতে উত্তর-পশ্চিম ডালাসে ছোড়া একটি গুলি একটি বাড়ির ছাদ ভেদ করে শিশুর খাটের কাছে পড়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়। কোমো জানান, ২০২৪ সালের তুলনায় ধরনের কল ১০ শতাংশ কমেছে। তবে দীর্ঘ রেসপন্স টাইমের কারণে মানুষ অভিযোগ জানাতে অনীহা দেখাচ্ছে কি নাসে প্রশ্নও তোলেন কয়েকজন কাউন্সিলর।

তথ্যসূত্র: ফক্স ফোর