ডালাসে রৌদ্রোজ্জ্বল শীতল আবহাওয়া, নেই বৃষ্টির সম্ভাবনা
উত্তর টেক্সাসে জানুয়ারির স্বাভাবিক শীত ফিরে এসেছে। সপ্তাহান্তে একটি ঠান্ডা প্রবাহের প্রভাবে তাপমাত্রা কিছুটা কমলেও গত কয়েক দিনে ধীরে ধীরে উষ্ণতা বেড়েছে।
উত্তর টেক্সাসে জানুয়ারির স্বাভাবিক শীত ফিরে এসেছে। সপ্তাহান্তে একটি ঠান্ডা প্রবাহের প্রভাবে তাপমাত্রা কিছুটা কমলেও গত কয়েক দিনে ধীরে ধীরে উষ্ণতা বেড়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের ফোর্ট ওয়ার্থ অফিস জানিয়েছে, মঙ্গলবার ডালাস–ফোর্ট ওয়ার্থে সর্বোচ্চ তাপমাত্রা ৬৬ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছাতে পারে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১০ ডিগ্রি বেশি। রাতের তাপমাত্রাও তুলনামূলক উঁচু থাকবে—নামতে পারে ৪০ ডিগ্রির নিচে।
বুধবার আরেকটি ঠান্ডা প্রবাহের সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। দমকার গতি ঘণ্টায় সর্বোচ্চ ৩৩ মাইল পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাস। সপ্তাহজুড়ে দিনের তাপমাত্রা মূলত ৫০-এর শেষ ভাগ থেকে ৬০-এর শুরুতে থাকবে।
সামনের কয় দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী সাত দিন আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। ক্লাইমেট প্রেডিকশন সেন্টারের স্বল্পমেয়াদি পূর্বাভাসেও আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত শুষ্ক আবহাওয়ার ইঙ্গিত রয়েছে।
এনবিসি ৫-এর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকবে, দক্ষিণাঞ্চলে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বুধবার থেকে শনিবার পর্যন্ত বেশির ভাগ দিনই রোদেলা ও তুলনামূলক শীতল আবহাওয়া থাকবে, সপ্তাহান্তে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
তথ্যসূত্র: ডালাস মর্নিং নিউজ