রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার, বাংলাদেশের অর্থনীতি আইসিইউ থেকে কেবিনে: অর্থ উপদেষ্টা

দেশের অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগে যেখানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৮ বিলিয়ন ডলার, এখন তা বেড়ে ৩২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। দেড় বছরে দেশের অর্থনীতিকে আইসিইউ থেকে কেবিনে আনা সম্ভব হয়েছে।

Jan 21, 2026 - 13:03
রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার, বাংলাদেশের অর্থনীতি আইসিইউ থেকে কেবিনে: অর্থ উপদেষ্টা
অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগে যেখানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৮ বিলিয়ন ডলার, এখন তা বেড়ে ৩২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। দেড় বছরে দেশের অর্থনীতিকে আইসিইউ থেকে কেবিনে আনা সম্ভব হয়েছে।

গত সোমবার (১৯ জানুয়ারি) চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

. সালেহউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিনের দুর্নীতি অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি খাদের কিনারায় চলে গিয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে অর্থনীতিকে তুলে আনার চেষ্টা করছে এবং দেড় বছরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, দ্রুত বিচার বাস্তবায়ন এবং আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে সংস্কার জরুরি। ইতোমধ্যে কিছু সংস্কার করা হয়েছে। সেগুলোর বাস্তবায়নের জন্যই গণভোটেহ্যাঁভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

ভোট সুষ্ঠু হবে কি নাএমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এখন আর রাজনৈতিক চাপ নেই। টাকা দিয়ে কোনো বিশেষ দল ভোটের মাঠ দখল করতে পারবে না। সবাই সহযোগিতা করলে সুষ্ঠু ভোট হবে। তিনি যোগ করেন, ভালো, ত্যাগী জনদরদি মানুষ নেতৃত্বে আসুকএটাই সরকারের প্রত্যাশা।

ডালাস বার্তা প্রতিবেদক