তিন মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ সূচক ও লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দ্বিতীয় দিনের মতো সূচক ও লেনদেনে বড় উত্থান হয়েছে। বাজারসংশ্লিষ্টদের মতে, এই প্রবণতা শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরার ইঙ্গিত দিচ্ছে।

Jan 19, 2026 - 13:43
তিন মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ সূচক ও লেনদেন
টানা দুই দিনের উত্থানে আবার ৫ হাজার পয়েন্টের ঘর অতিক্রম করেছে ডিএসইএক্স। ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দ্বিতীয় দিনের মতো সূচক লেনদেনে বড় উত্থান হয়েছে। বাজারসংশ্লিষ্টদের মতে, এই প্রবণতা শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরার ইঙ্গিত দিচ্ছে।

সোমবার দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্টের বেশি বেড়ে দাঁড়িয়েছে হাজার ৯২ পয়েন্টে। আগের কার্যদিবসে সূচকটি বেড়েছিল ৭৬ পয়েন্ট। টানা দুই দিনের উত্থানে গত ২৭ নভেম্বরের পর আবারও হাজার পয়েন্টের ঘর পার করল ডিএসইএক্স। প্রায় সাড়ে তিন মাসের মধ্যে এটি সূচকের সর্বোচ্চ অবস্থান।

সূচকের সঙ্গে লেনদেনেও গতি ফিরেছে। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯৩ কোটি টাকা, যা গত প্রায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ২৫ নভেম্বর ঢাকার বাজারে ৬৩৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।

বাজারসংশ্লিষ্টদের মতে, বড় মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ারই ছিল এদিনের উত্থানের প্রধান চালিকা শক্তি। স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লাফার্জহোলসিম সিমেন্টএই পাঁচ কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধিতে সূচক বেড়েছে প্রায় ২৫ পয়েন্ট। এসব শেয়ারে লেনদেন হয়েছে প্রায় ৫৬ কোটি টাকা।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক উত্থান আবেগনির্ভর নয়; বরং মৌলভিত্তি তথ্যনির্ভর বিনিয়োগের প্রতিফলন। দীর্ঘদিনের অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি, তবে বড় কোম্পানিকে কেন্দ্র করে যে স্থিতিশীলতা তৈরি হচ্ছে, তা বাজারের জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

ডালাস বার্তা প্রতিবেদক