সংস্কারের প্রতিশ্রুতিতে এনসিপির নির্বাচনী প্রচার শুরু

সংস্কারের অঙ্গীকার ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার সকালে শেরেবাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এ প্রচার কার্যক্রম শুরু হয়।

Jan 22, 2026 - 15:39
সংস্কারের প্রতিশ্রুতিতে এনসিপির নির্বাচনী প্রচার শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করেছে এনসিপি। ছবি: সংগৃহীত

সংস্কারের অঙ্গীকার গণভোটেহ্যাঁভোটের আহ্বান জানিয়ে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বৃহস্পতিবার সকালে শেরেবাংলা কে ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচার কার্যক্রম শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় দুই জাতীয় নেতার কবর জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, ১৬ বছর পর দেশে নির্বাচন হচ্ছে এবং শহীদদের আত্মত্যাগের বিনিময়ে মানুষ ভোটাধিকার ফিরে পাচ্ছে। তিনি বলেন, এনসিপি নির্বাচনে জয়ী হয়ে সংসদে গিয়ে জনগণকে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।

গণভোটেহ্যাঁভোটের পক্ষে আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এর মাধ্যমে দেশে সংস্কারের যাত্রা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করার আহ্বান জানান এবং এনসিপির প্রার্থীদের শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।

সময় নাহিদ ইসলাম নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগও করেন। কবর জিয়ারত শেষে এনসিপির নেতা-কর্মীরা পদযাত্রা করে কাজী নজরুল ইসলাম শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। পরেমার্চ ফর জাস্টিসকর্মসূচির মাধ্যমে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা শেষ হয়।

পদযাত্রায় এনসিপি ১০ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

ডালাস বার্তা প্রতিবেদক