পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন সোয়া ৪ লাখ প্রবাসী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানায়, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশে পৌঁছেছে। এর মধ্যে ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার। ভোটদান সম্পন্ন করা ব্যালটের মধ্যে ৩ লাখ ৭০ হাজার ৩২২টি সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে। দেশে ফিরে এসেছে ২১ হাজার ৫০৮টি ব্যালট।
এবার দেশের ভেতরে সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিদের পাশাপাশি ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। সবমিলিয়ে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
ডালাস বার্তা প্রতিবেদক