উত্তর আমেরিকায় ৬৪৫ স্টোর বন্ধ করবে ৭-ইলেভেন
খরচ কমানো ও ব্যবসায়িক পুনর্গঠনের অংশ হিসেবে উত্তর আমেরিকায় ৬৪৫টি কনভিনিয়েন্স স্টোর বন্ধ করার পরিকল্পনা নিয়েছে ৭-ইলেভেন। আগামী অর্থবছরজুড়ে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে এর জাপানি মূল কোম্পানি সেভেন অ্যান্ড আই হোল্ডিংস।

৯ এপ্রিল প্রকাশিত আয় প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক শাখা ২০৫টি নতুন স্টোর খুললেও মোট ৪৪০টি স্টোর কমে যাবে। কিছু স্টোর পুরোপুরি বন্ধ না হয়ে শুধু জ্বালানি সরবরাহকেন্দ্র হিসেবে রূপান্তরিত হবে, যেখানে খুচরা বিক্রয় কার্যক্রম থাকবে না।
এ নিয়ে টানা পঞ্চম বছরের মতো স্টোর খোলার চেয়ে বন্ধের সংখ্যা বেশি হতে যাচ্ছে। এর আগে ২০২৫ অর্থবছরে ৩৭৩টি এবং তার আগের বছর ৪৭৪টি স্টোর বন্ধ করেছিল কোম্পানিটি।
তবে একদিকে স্টোর কমালেও অন্যদিকে বড় আকারের নতুন ফরম্যাটে বিনিয়োগ বাড়াচ্ছে ৭-ইলেভেন। বিস্তৃত খাবারের মেনু, বসার জায়গা ও ফুয়েল স্টেশনসহ আধুনিক স্টোর চালুর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ১,৩০০টি নতুন ধরনের আউটলেট খোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, কনভিনিয়েন্স স্টোর খাতে প্রতিযোগিতা বাড়ায় এই কৌশল বদলাচ্ছে কোম্পানিটি। বিশেষ করে তাজা খাবারভিত্তিক সেবা বাড়িয়ে বাজারে অবস্থান শক্ত করার চেষ্টা চলছে।
তথ্যসূত্র: ডব্লিউএফএএ