স্মার্টফোন বিক্রিতে লোকসান, চতুর্থ প্রান্তিকে উৎপাদন ৩০ শতাংশ কমাচ্ছে স্যামসাং
কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের চাহিদায় মেমোরি চিপের দাম রেকর্ড পরিমাণে বাড়ার পর স্মার্টফোন বিক্রিতে আর মুনাফা হচ্ছে না বলে জানিয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স। এর প্রভাবে কোম্পানিটির মোবাইল বিভাগ সরবরাহকারীদের পণ্য সরবরাহ ২০ থেকে ৩০ শতাংশ কমাতে বলেছে, যার ফলে চলতি বছরের চতুর্থ প্রান্তিকে মোট স্মার্টফোন উৎপাদন ৩০ শতাংশ পর্যন্ত কমতে পারে।

দক্ষিণ কোরিয়ার আর্থিক সংবাদমাধ্যম মানি টুডে গত ৭ অক্টোবর বুধবার এই খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে একাধিক শিল্প সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, স্যামসাংয়ের মোবাইল বিভাগ সম্প্রতি অংশীদারদের সরবরাহ কমাতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে।
সেমিকন্ডাক্টর গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্সের তথ্য অনুযায়ী, স্মার্টফোনে ব্যবহৃত এলপিডিডিআর৫এক্স মেমোরির দাম গত এক বছরে ১৭৫ শতাংশ বেড়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ১২ গিগাবাইট চিপের দাম ছিল ১৪৫ থেকে ১৪৬ ডলার, তৃতীয় প্রান্তিকে তা আরও ২০ শতাংশ বেড়ে ১৮০ ডলার পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস রয়েছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির প্রাক্কলন অনুযায়ী, চতুর্থ প্রান্তিকে স্যামসাংয়ের স্মার্টফোন উৎপাদন ৫২ মিলিয়নে নামতে পারে। সেই হিসাবে বছরের মোট উৎপাদন ২৭০ মিলিয়নের পরিবর্তে ২০০ মিলিয়নের মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
স্যামসাং ইলেকট্রনিক্স আজ তৃতীয় প্রান্তিকের প্রাথমিক আয়ের ফলাফল প্রকাশ করতে পারে। আর্থিক তথ্য সংস্থা এফএনগাইডের পূর্বাভাস অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে মোট পরিচালনা মুনাফা প্রায় ১ লাখ ৬ হাজার কোটি ওন হতে পারে, তবে মোবাইল বিভাগে একাই ১৯ হাজার কোটি ওন লোকসান হতে পারে বলে একটি সিকিউরিটিজ প্রতিষ্ঠান পূর্বাভাস দিয়েছে।
সূত্র: মানি টুডে (দক্ষিণ কোরিয়া)