Tag: স্মার্টফোন

তৃতীয় প্রান্তিকে স্মার্টফোন বিক্রি ১৪ বছরের মধ্যে সর্বনিম্নে, কমেছে ২০ শতাংশ

২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি ১৪ বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের তথ্য অনুযায়ী, এক বছর আগের একই সময়ের তুলনায় বিক্রি ২০ শতাংশ কমেছে।

স্মার্টফোন বিক্রিতে লোকসান, চতুর্থ প্রান্তিকে উৎপাদন ৩০ শতাংশ কমাচ্ছে স্যামসাং

কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের চাহিদায় মেমোরি চিপের দাম রেকর্ড পরিমাণে বাড়ার পর স্মার্টফোন বিক্রিতে আর মুনাফা হচ্ছে না বলে জানিয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স। এর প্রভাবে কোম্পানিটির মোবাইল বিভাগ সরবরাহকারীদের পণ্য সরবরাহ ২০ থেকে ৩০ শতাংশ কমাতে বলেছে, যার ফলে চলতি বছরের চতুর্থ প্রান্তিকে মোট স্মার্টফোন উৎপাদন ৩০ শতাংশ পর্যন্ত কমতে পারে।

বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড ফোনে প্রাইভেসি ডিসপ্লে আনল হুয়াওয়ে

বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন হিসেবে বিল্ট-ইন প্রাইভেসি ডিসপ্লে যুক্ত করে মেট এক্সটি২ ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। ফোনটি আগামী ১২ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে।

ভাঁজযোগ্য আইফোন আলট্রা নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া, দাম হতে পারে ২ হাজার ডলারের বেশি

অ্যাপলের বহুল প্রতীক্ষিত ভাঁজযোগ্য স্মার্টফোন আইফোন আলট্রা পকেটে ধরার সুবিধা ও টেকসই হিঞ্জ নিয়ে কোম্পানির অভ্যন্তরীণ পরীক্ষকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। ব্লুমবার্গের মার্ক গুরম্যান গত ২৩ আগস্ট রবিবার তার পাওয়ার অন নিউজলেটারে এই তথ্য প্রকাশ করেছেন।

স্মার্টফোন যেভাবে আপনার শরীর বদলে দিচ্ছে, অধিকাংশ মানুষ জানেনই না

দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারে মানুষের শরীরে যেসব পরিবর্তন হচ্ছে তা অধিকাংশ মানুষ টের পাচ্ছেন না বলে চিকিৎসকরা সতর্ক করেছেন। চিকিৎসকরা এখন 'ফোন বডি' শব্দটি ব্যবহার করছেন, যা বছরের পর বছর ঝুঁকে, চোখ কুঁচকে ও স্ক্রল করে ফোন ব্যবহারের ফলে শরীরে আসা পরিবর্তনকে বোঝায়।

ট্রাম্পের টি১ ফোনের ‘মেইড ইন আমেরিকা’ স্লোগান নিয়ে ধোঁয়াশা ও বিতর্ক

নতুন মোবাইল সেবা চালুর পাশাপাশি ‘মেইড ইন আমেরিকা’ দাবিতে প্রচারিত স্মার্টফোন টি-ওয়ান ৮০০২  নিয়ে বিতর্কে জড়িয়েছে ট্রাম্প অর্গানাইজেশন। শুরুতে ফোনটি সম্পূর্ণভাবে আমেরিকায় তৈরি বলে প্রচার করা হলেও, সম্প্রতি ট্রাম্প মোবাইলের ওয়েবসাইট থেকে সেই দাবি গোপনে সরিয়ে ফেলা হয়েছে।