Oct 19, 2026
কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি অ্যান্থ্রপিক তার শেয়ারের ৫ শতাংশ একটি পাবলিক বেনেফিট ফান্ডে দেওয়ার ঘোষণা দিয়েছে। একইদিনে ইলন মাস্ক জানিয়েছেন, তিনি আগামী বছর তার স্পেসএক্সের একটি করে শেয়ার যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে দেবেন।
Oct 12, 2026
২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি ১৪ বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের তথ্য অনুযায়ী, এক বছর আগের একই সময়ের তুলনায় বিক্রি ২০ শতাংশ কমেছে।
Oct 11, 2026
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই তিন কর্মীকে বরখাস্ত করেছে। ছাঁটাইকৃত কর্মীরা অভিযোগ করেছেন, নিরাপত্তা বিষয়ে সরব হওয়ার কারণেই তাদের চাকরি গেছে।
Oct 8, 2026
কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের চাহিদায় মেমোরি চিপের দাম রেকর্ড পরিমাণে বাড়ার পর স্মার্টফোন বিক্রিতে আর মুনাফা হচ্ছে না বলে জানিয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স। এর প্রভাবে কোম্পানিটির মোবাইল বিভাগ সরবরাহকারীদের পণ্য সরবরাহ ২০ থেকে ৩০ শতাংশ কমাতে বলেছে, যার ফলে চলতি বছরের চতুর্থ প্রান্তিকে মোট স্মার্টফোন উৎপাদন ৩০ শতাংশ পর্যন্ত কমতে পারে।
Aug 25, 2026
এক্স কর্প তাদের প্ল্যাটফর্মের পোস্ট বিনা লগইনে পড়ার সুবিধা দেওয়া ওপেন-সোর্স প্রকল্প নিটারকে সিজ-অ্যান্ড-ডেসিস্ট চিঠি পাঠিয়ে বন্ধের নির্দেশ দিয়েছে। গত ২৪ আগস্ট সোমবার এই চিঠি পাঠানো হয় এবং ২৫ আগস্ট বিকেল পাঁচটার মধ্যে বন্ধের সময়সীমা বেঁধে দেওয়া হয়।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
চীনা কোম্পানি আলু হাই-টেক ইন্ডাস্ট্রিজ গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে ১০ কোটি ডলার বিনিয়োগে পানীয় ক্যান কারখানা নির্মাণ করছে। গত ২৪ অক্টোবর শনিবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
আফরান নিশো অভিনীত নতুন সিনেমা ‘খলনায়ক’-এ চমক হিসেবে দেখা যাবে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। অতিথি চরিত্রে তিনি সিনেমাটিতে অংশ নিচ্ছেন।
বাংলাদেশের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চলচ্চিত্র গাপ কোনো কর্তন ছাড়াই মুক্তির অনুমতি পেয়েছে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শ্রেণিতে এই অনুমোদন দিয়েছে।
আমদানি নিষেধাজ্ঞা জারির পর থেকে দেশীয় স্পিনিং মিলগুলো সুতার দাম বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ তুলেছে নিটওয়্যার রপ্তানিকারকদের সংগঠন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েক মাসে দেশীয় সুতার দাম পাঁচ থেকে ছয় শতাংশ বেড়েছে, যা এখন ভারতীয় সুতার তুলনায় প্রায় উনিশ শতাংশ বেশি।