বাংলাদেশে হামে আরও ৫ মৃত্যু, একদিনে হাসপাতালে ১ হাজার ১০৫

বিভাগওয়ারি হিসাবে ঢাকায় সর্বোচ্চ ৪৪২ জন, সিলেটে ১৭২ জন এবং রাজশাহীতে ৯৩ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ ও চট্টগ্রামে ৭৮ জন করে, বরিশালে ৬০ জন, খুলনায় ৪২ জন এবং রংপুরে ১৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

Sep 24, 2026 - 08:04
বাংলাদেশে হামে আরও ৫ মৃত্যু, একদিনে হাসপাতালে ১ হাজার ১০৫
উইকিমিডিয়া কমন্স

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হাম বা হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম বা হামের উপসর্গে মোট ১ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। বিডিনিউজ২৪ এই তথ্য জানিয়েছে।

বিভাগওয়ারি হিসাবে ঢাকায় সর্বোচ্চ ৪৪২ জন, সিলেটে ১৭২ জন এবং রাজশাহীতে ৯৩ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ ও চট্টগ্রামে ৭৮ জন করে, বরিশালে ৬০ জন, খুলনায় ৪২ জন এবং রংপুরে ১৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

গত বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ১ হাজার ১৮৩ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, যার মধ্যে ভর্তি হন ১ হাজার ১০৫ জন। মোট ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জনের হামের উপসর্গের কথা জানা গেছে, যাদের মধ্যে ২০ হাজার ৯৫১ জন পরীক্ষায় হামে আক্রান্ত বলে নিশ্চিত হয়েছে।

প্রাদুর্ভাবের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬৩ হাজার ১৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন সুস্থ হয়ে ছাড় পেয়েছেন। সবাই পরীক্ষা না হওয়ায় প্রকৃত সংক্রমণের সংখ্যা আরও বেশি হতে পারে।

সূত্র: বিডিনিউজ২৪